আজ বুধবার,১৩ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

সন্ধ্যায় শপথ নেবেন নতুন প্রধান বিচারপতি

ফেব্রুয়ারি ৩, ২০১৮,১২:৩২ অপরাহ্ণ

 
Spread the love

বিডি নিউজ টিভি ২৪ ডট কম:মোঃ সোহাগ হোসেন:ঢাকা: আপিল বিভাগের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনকে প্রধান বিচারপতি নিযুক্ত করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
শুক্রবার দুপুরে নিয়োগ সংক্রান্ত পত্রে সই করেন তিনি। পরে তা গেজেট আকারে প্রকাশ করে আইন মন্ত্রণালয়।
বাংলাদেশের ২২তম প্রধান বিচারপতি হচ্ছেন বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।
আজ শনিবার সন্ধ্যা ৭ টায় বঙ্গভবনে প্রধান বিচারপতি হিসেবে শপথ নেবেন তিনি।
নতুন প্রধান বিচারপতিকে শপথ পাঠ করাবেন রাষ্ট্রপতি মোহম্মদ আবদুল হামিদ।

বিচারক হিসেবে সৈয়দ মাহমুদ হোসেনের চাকরি আছে আরো ৩ বছর। আপিল বিভাগের পাঁচ বিচারপতির মধ্যে আবদুল ওয়াহ্হাব মিঞা জ্যেষ্ঠতম, তারপরেই আছেন বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।

১৯৮১ সালে জেলা জজ আদালতে ও ১৯৮৩ সালে হাইকোর্ট বিভাগে অ্যাডভোকেট হিসেবে অন্তর্ভুক্ত হন সৈয়দ মাহমুদ হোসেন। বিচারক হিসেবে কাজ শুরুর আগে ১৯৯৯ সালে আওয়ামী লীগ সরকার আমলে ডেপুটি অ্যাটর্নি জেনারেলের দায়িত্বে ছিলেন তিনি।
বিএনপি সরকারের আমলে ২০০৩ সালে হাইকোর্টের স্থায়ী বিচারক হন। ২০১১ সালে উন্নীত হন আপিল বিভাগের বিচারক পদে।

১৯৫৪ সালের ৩১ ডিসেম্বর জন্মগ্রহণ করেন তিনি। অর্জন করে বিএসসি ও এলএলবি ডিগ্রি। লন্ডন ইউনিভার্সিটির স্কুল অব ওরিয়েন্টাল আফ্রিকান স্টাডিজ এবং ইনস্টিটিউট অব অ্যাডভান্সড লিগ্যাল স্টাডিজ থেকে করেন কমনওয়েলথ ইয়াং লইয়ার্স কোর্স।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain