আজ বুধবার,১৩ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

তদন্ত কমিটির ওপর আস্থা নেই ঢাবিতে আন্দোলনকারীদের

ফেব্রুয়ারি ২, ২০১৮,৩:১৪ অপরাহ্ণ

 
Spread the love
বিডি নিউজ টিভি ২৪ ডট কম: মোঃরিয়াদুল ইসলাম: ঢাকা: আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ডাকা সর্বাত্মক ছাত্র ধর্মঘটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো কোনো বিভাগে শিক্ষা কার্যক্রম পরিচালিত হলেও, অনেক ক্লাসই বন্ধ দেখা যায়।
সোমবার দুপুরে আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, নিপীড়নের ঘটনা তদন্তে যে কমিটি গঠন করা হয়েছে তাতে সুষ্ঠু তদন্তের বিষয়ে আস্থা রাখতে পারছেন না তারা।
একই সঙ্গে প্রক্টরের পদত্যাগ দাবি করেন তারা। এদিকে তদন্ত কমিটিকে তথ্য দিয়ে সহায়তা করার পাশাপাশি আন্দোলনকারীদের আলোচনার টেবিলে আসার আহ্বান জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর।
সোমবার সকালে ছাত্র ধর্মঘটের অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেয় আন্দোলনরত শিক্ষার্থীরা। অবস্থান নেয় কলাভবনের প্রধান ঘটকে। একই সঙ্গে নিপীড়ন বিরোধেী শিক্ষার্থীরা বিভিন্ন সংঘটনের ব্যানারে মিছিল করে। সকাল থেকেই বেশিরভাগ বিভাগের ক্লাস বন্ধ থাকে। কোনো কোনো বিভাগের ক্লাস চললেও শিক্ষার্থী ছিলো অনেক কম।
বেলা সাড়ে ১১টায় মধুর ক্যান্টিনে নিপীড়ন বিরোধি শিক্ষার্থীবৃন্দের ব্যানারে সংবাদ সম্মেলন করে আন্দোলনরত শিক্ষার্থীরা। তারা জানান, নিপীড়নের ঘটনা তদন্তে যে কমিটি গঠন করা হয়েছে তাতে আস্থা রাখতে পারছেন না তারা। এ সময় নতুন কর্মসূচিও ঘোষণা করেন তারা।
এর কিছু সময় পর অপারাজেয় বাংলার পাদদেশে সমাবেশ করে প্রগতিশীল ছাত্রজোট। এ সময় হামলার ঘটনায় করা কমিটির সুষ্ঠু তদন্ত নিয়ে আশঙ্কা প্রকাশ করেন তারাও।
এর পরপরই বেলা ১২টায় কলা ভবনের প্রধান ফটকের তালা ভেঙে দেয় একদল শিক্ষার্থী।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জানান, আন্দোলন নয় আলোচনার টেবিলেই সমস্যার সমাধান চান তারা।
 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain