আজ বুধবার,১৩ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

পুলিশের ওপর হামলা সহ্য করা হবে না : প্রধানমন্ত্রী

জানুয়ারি ৩১, ২০১৮,১০:৪৬ অপরাহ্ণ

 
Spread the love

বিডি নিউজ টিভি ২৪ ডট কম: মোঃ রিয়াদুল ইসলাম:ঢাকা : পুলিশের ওপর হামলার মতো ন্যাক্কারজনক ঘটনা সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় গণভবনে নবনিযুক্ত পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারীকে র্যাংক ব্যাজ পরিয়ে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ সময় তিনি বলেন, গতকালও একটা ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে। এরকম জঘন্য ঘটনা আমরা দেখিনি। এ ধরনের জঘন্য ঘটনা আমরা কোনদিন সহ্য করবো না।
গতকাল মঙ্গলবার (৩০ জানুয়ারি) হাইকোর্টের সামনে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে বিএনপি নেতা-কর্মীদের। এ সময় পুলিশের প্রিজন ভ্যান থেকে বিএনপি কর্মীরা আটক দুইজনকে ছিনিয়ে নেয়।

নতুন আইপিজিপির উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, সন্ত্রাস-মাদক, জঙ্গিবাদ নির্মূল হবে সেটাই আমরা চাচ্ছি। দেশে শান্তিপূর্ণ পরিবেশ থাকুক, উন্নয়নের ধারা যেন অব্যাহত থাকে সেটাই আমরা চাই। এ সময় বিভিন্ন ঘটনায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর বলিষ্ঠ ভূমিকার প্রশংসা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নবনিযুক্ত পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারীকে র্যাংক ব্যাজ পরিয়ে দেওয়ার সময় অন্যান্যের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল ও সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক উপস্থিত ছিলেন।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain