আজ বুধবার,১৩ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

সরকার মাইনাস ওয়ান ফর্মূলার নীলনকশা এঁটেছে: বিএনপি

জানুয়ারি ২৯, ২০১৮,১০:৩৫ অপরাহ্ণ

 
Spread the love
বিডি নিউজ টিভি ২৪ ডট কম: মোঃ সোহাগ হোসেন:ঢাকা : বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘জনগণের বুঝতে বাকী নেই আগামী নির্বাচনকে সামনে রেখে দখল ও হরণের নীতি বাস্তবায়ন করতেই মাইনাস ওয়ান ফর্মুলার নীলনকশা এঁটেছে সরকার।’
সোমবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে রিজভী একথা বলেন।
রিজভী বলেন, ‘তিনি (শেখ হাসিনা)১/১১ এর শিক্ষা থেকে শিক্ষা নেননি। যদি নিতেন তাহলে তিনি রাজনীতির এই বিপজ্জনক খেলায় মেতে উঠতেন না। আমি স্পষ্টভাবে বলে দিতে চাই-দুঃশাসনের কালোরাত শেষ হয়ে এসেছে। আদালতের ঘাড়ে বন্দুক রেখে বেগম জিয়ার মামলা নিয়ে সরকার কোন হীন পরিকল্পনা করে থাকলে শেখ হাসিনার সরকার নিজেদের পতন থেকে আত্মরক্ষা করতে পারবে না। এদেশের মানুষ মাইনাস ওয়ান ফর্মূলা বাস্তবায়নকারীদের বিরুদ্ধে প্রতিরোধে প্রস্তুতি গ্রহণ করে আছে।’
রিজভী হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন,‘বেগম খালেদা জিয়া,তারেক রহমানকে মাইনাস করে বিএনপি কোন নির্বাচনে যাবে না। আর বিএনপিকে মাইনাস করে এদেশে কোন নির্বাচন হতে দেওয়া হবে না। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বেগম খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে সরকার দলীয় মন্ত্রী শাহজাহান খান ও এ্যাটর্নি জেনারেলের সম্প্রতি দেয়া বক্তব্যের নিন্দা জানিয়েছেন রুহুল কবির রিজভী।
তিনি বলেন, ‘নৌ-মন্ত্রী শাহজাহান খান গতকাল বলেছেন খালেদা জিয়ার সাজা নিশ্চিত এবং রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমও গতকাল বলেছেন জেলে গিয়েই বেগম খালেদা জিয়াকে আপিল করতে হবে। এর আগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সরকারের শীর্ষ পর্যায়ের নেতারা বলেছেন বেগম খালেদা জিয়াকে একদিনের জন্য হলেও জেলে যেতে হবে। তাদের বক্তব্যে সুস্পষ্টভাবে প্রমাণ হয়-আদালতের রায় কি হবে তা তারা জানেন এবং আদালতকে প্রভাবিত করে বেগম খালেদা জিয়াকে সাজা দিতে চাচ্ছেন।’
তিনি বলেন,‘বর্তমান ভোটারবিহীন সরকার আদালতকে হাতিয়ার বানাতেই প্রধান বিচারপতি এস কে সিনহাকে বন্দুকের জোরে পদত্যাগে বাধ্য করেছেন। বিচারালয়কে তাদের নিয়ন্ত্রণে নিয়ে অসৎ উদ্দশ্যে হাসিল করতেই সিনহাকে সরিয়ে ফেলা হয়েছে। বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে জাল নথির বানোয়াট মামলার কার্যক্রম চূড়ান্ত পর্যায়ে নিয়ে আসা মানে দেশে এক আইন, এক প্রভুর একদলীয় শাসনের ভারী পাথর জনগণের কাঁধে চাপিয়ে দেয়া।’
রিজভীর দাবি, ‘২০১৪ সালের ৫ জানুয়ারীর ভোটারবিহীন নির্বাচন এদেশে আর করতে পারবে না সেটা জেনে নতুন ফর্মুলা বাস্তবায়ন করতে পরিকল্পিতভাবে এগুচ্ছে সরকার। দেশে একদলীয় শাসন কায়েমের পথের কাঁটা হলেন বেগম খালেদা জিয়া, জিয়া পরিবার তথা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। বেগম খালেদা জিয়াকে রাজনীতি থেকে মাইনাস করতে পারলে সরকারের পথের কাটাঁ দুর হয়ে যায়। তাই প্রধানমন্ত্রীর নির্দেশেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা হয়েছে হাজার হাজার মামলা।
 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain