বিডি নিউজ টিভি২৪ ডট কম: ঢাকা: বিতর্কিত বিষয়গুলো মাথায় রেখে ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮’তে আরো সংযোজন-বিয়োজন হতে পারে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
সোমবার দুপুরে তেজগাঁও বালিকা উচ্চ বিদ্যালয়ে এক অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এই ধারা নিয়ে ক্যাবিনেটে দীর্ঘক্ষণ আলোচনা হয়েছে। ৫৭ ধারা নিয়ে অনেক আলোচনা হয়েছে। তবে ধারাটি এখনো ফাইনাল হয়নি। এর মধ্যে অনেক সংযোজন বিয়োজন করার পর ফাইনাল হবে।’