আজ বুধবার,১৩ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

ঢাবিতে ছাত্রদলের বিক্ষোভ ঠেকাতে ছাত্রলীগ নেতাদের মহড়া

জানুয়ারি ২৮, ২০১৮,১০:৫২ পূর্বাহ্ণ

 
Spread the love

বিডি নিউজ টিভি ২৪ ডট কম: মোঃ রিয়াদুল ইসলামঃঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদ ও দোষীদের শাস্তির দাবিতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের পূর্বঘোষিত বিক্ষোভ মিছিল ঠেকাতে ক্যাম্পাসে মহড়া দিচ্ছে ছাত্রলীগ নেতারা।
রোববার ভোর ৪টা থেকেই ঢাবি ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে অবস্থান নেয় ছাত্রলীগের কেন্দ্রীয়, বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন হল শাখার নেতাকর্মীরা। এসময় তারা ক্যাম্পাসে মিছিল বের করে। এতে অংশ নেয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন, ঢাবি শাখা সভাপতি আবিদ আল হাসান, সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স।
এ বিষয়ে আবিদ আল হাসান জানান, যারা ক্যাম্পাসকে অস্থিতিশীল করতে চায়, তাদেরকে প্রতিহত করতে সতর্ক অবস্থানে আছে ছাত্রলীগ।
ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা সাধারণ সম্পাদক বিএম বাশার সিদ্দিকী বলেন, যারা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা করেছে তাদের শাস্তি চেয়ে আমরা বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছিলাম। তা ঠেকানোর জন্য ছাত্রলীগ সশস্ত্র মহড়া দিচ্ছে। তারপরও আমরা বিক্ষোভ মিছিল করবো।
গত ২৩ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিপীড়ন বিরোধী শিক্ষার্থীদের ওপর হামলা চালায় চালায় ছাত্রলীগ। তার প্রতিবাদে ২৮ জানুয়ারি বিক্ষোভ মিছিলের ডাক দেয় ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain