আজ বুধবার,১৩ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

সুচিন্তা বাংলাদেশ চট্টগ্রাম বিভাগের আয়োজনে সন্ত্রাস ও মাদকের ভয়াবহতা সম্পর্কে জঙ্গিবাদ বিরোধী আলেম-ওলামা-ছাত্র সমাবেশ

জানুয়ারি ২৭, ২০১৮,১০:৩৮ অপরাহ্ণ

 
Spread the love

বিডি নিউজ টিভি ২৪ ডট কম:মোঃ সহিদুল ইসলাম চট্টগ্রাম : ২০/০১/২০১৮ ইং তারিখ সকাল ১০.০০ ঘটিকায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোঃ ইকবাল বাহার, বিপিএম, পিপিএম মহোদয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জঙ্গিবাদ, সন্ত্রাস ও মাদকের ভয়াবহতা সম্পর্কে পাঁচলাইশ থানাধীন জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার ছাত্র শিক্ষকদের সাথে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। কমিশনার মহোদয় তাহার বক্তব্যে বলেন, ইসলাম শান্তির ধর্ম। একজন মুসলমানের কাছে অন্য মুসলমান এবং মানুষ বেশী নিরাপদ থাকবে এটাই ইসলামের শিক্ষা। মানুষ হত্যা কোন ধর্মই সমর্থন করে না। তিনি যুক্তি দিয়ে বলেন, নিরিহ মানুষকে হত্যা করলে বেহেশতের টিকেট পাওয়া যাবে এই কথা বলিয়া যারা মানুষকে জঙ্গিবাদে উদ্বুদ্ধ করে, লক্ষ্য করে দেখবেন, তারা কখনো নিজেদের ছেলে মেয়েকে এ বেহেশতের টিকেটের কথা বলে না। যারা ধর্মের অপব্যাখ্যা, ভুলব্যাখ্যা, মনগড়া ব্যাখ্যা দিয়ে আমাকে, আপনাকে জঙ্গিবাদে উদ্বুদ্ধ করছে, তাদের প্রতি সজাগ থাকার আহবান জানান। কোন ছাত্র, শিক্ষকের আচরণ অস্বাভাবিক কিংবা সন্দেহজনক মনে হলে সাথে সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর জন্য মাদ্রাসার ছাত্র, শিক্ষক এবং অভিভাবকদের প্রতি কমিশনার মহোদয় অনুরোধ জানান। কমিশনার মহোদয় আরো বলেন, চট্টগ্রাম শহরে প্রায় ৭০ লক্ষ লোক বসবাস করে, জনগনের প্রত্যক্ষ সহযোগিতা ব্যতিরেকে পুলিশের একার পক্ষে জঙ্গিবাদ নির্মূল করা সম্ভব নয়। এছাড়া কমিশনার মহোদয় মাদ্রাসার ছাত্রদের মাদকের কুফল সম্পর্কে বর্ণনা করতঃ মাদক’কে “না” বলার আহবান জানিয়ে মাদকের বিরুদ্ধে আপামর জনসাধারনের সমন্বয়ে একটি সামাজিক আন্দোলন গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেন।

এছাড়াও উক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন উপ-পুলিশ কমিশনার (উত্তর) জনাব মোঃ ওয়ারীশ, সিনিঃ সহকারী পুলিশ কমিশনার (পাঁচলাইশ জোন) এসএম মোবাশ্বের হোসাইন, সহকারী কমিশনার (স্টাফ অফিসার) জনাব দেবদূত মজুমদার, অধ্যক্ষ মুফতী সৈয়দ মুহাম্মদ অছিয়র রহমান, অধ্যক্ষ, জামেয়া আহমদিয়া সুফিয়া কামিল মাদ্রাসা, জনাব আলহাজ্ব মোহাম্মদ আনোয়ার হোসেন, সেক্রেটারি জেনারেল, আঞ্জুমান এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট, জনাব মুহাম্মদ এমরান, বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী, স্থপতি আশিক ইমরান (নগর পরিকল্পনাবিদ) উপদেষ্টা, সুচিন্তা বাংলাদেশ চট্টগ্রাম বিভাগ, জনাব আবু হাসনাত চৌধুরী, যুগ্ম সমন্বয়ক, সুচিন্তা বাংলাদেশ চট্টগ্রাম বিভাগ, ও পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব মোঃ ওয়ালীউদ্দিন আকবর, পাঁচলাইশ থানা প্রমুখ। উক্ত সভায় সভাপতিত্ব করেন জনাব এডভোকেট জিনাত সোহানী চৌধুরী, সমন্বয়ক, সুচিন্তা বাংলাদেশ চট্টগ্রাম বিভাগ, এডিশনাল পিপি, কারা পরিদর্শক।

 

 

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain