আজ শনিবার,২৯শে আগস্ট, ২০২৬ ইং, ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই রবিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat. >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat. >> লোডশেডিং এবং মূল্যবৃদ্ধির প্রতিবাদে মিছিল, বৈষম্যবিরোধী ৩ (তিন) ছাত্রনেতা আটক। bdnewstv24.com >> আমির হামজার গাড়িবহরে হামলায় জড়িতদের গ্রেপ্তার দাবি জামায়াতের সেক্রেটারি জেনারেলের bdnewstv24.com >> প্রতিবন্ধী কর্মীর স্ত্রীর সঙ্গে সম্পর্ক, দল থেকে বহিষ্কার জামায়াত নেতা । bdnewstv24.com >> মাদক নয়, ভবিষ্যৎ চাই কুমিল্লার কোটবাড়ী বিশ্বরোডে জোরালো মাদকবিরোধী মতবিনিময়। bdnewstv24.com >> নেশাগ্রস্ত পিতার হাতে খুন স্কুলছাত্রী নিরজানা, আদালতে মায়ের জবানবন্দি।  bdnewstv24.com >> খেলাধুলা তরুণদের শৃঙ্খলাবদ্ধ, দায়িত্ববান এবং দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলে : মোঃ উজ্জ্বল ফরাজী। bdnewstv24.com >> ছুটি না মেলায় ক্ষোভ, প্রধান শিক্ষককে মারধরের অভিযোগে সহকারী শিক্ষক, তদন্তে প্রশাসন। bdnewstv24.com     

নোয়াখালী হাতিয়ায় সন্ত্রাসীদের হামলায় ১ মাস পর চিকিৎসাধীন অবস্থায় যুবলীগ কর্মীর মৃত্যু

জানুয়ারি ২৭, ২০১৮,১০:২৫ অপরাহ্ণ

 
Spread the love

বিডি নিউজ টিভি ২৪ ডট কম:মোঃ সহিদুল ইসলাম: নোয়াখালীর হাতিয়া উপজেলায় সন্ত্রাসীদের হামলায় যুবলীগ কর্মী মোঃ মুরাদ উদ্দিন (২৮) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এক মাস চিকিৎসাধীন অবস্থায় ২০ জানুয়ারী শনিবার সকাল ১০টায় মারা যায়। নিহত যুবলীগ কর্মী চরঈশ^র ইউনিয়নের পূর্ব গামছাখালী গ্রামের মোঃ ইব্রাহিমের ছেলে। নিহত মুরাদের স্ত্রী ও ১বছর ৬ মাসের একটি ছেলে রয়েছে।

স্থানীয়রা জানান, হাতিয়া উপজেলা আ’লীগের সদস্য ও চরঈশ^র ইউনিয়য়নের চেয়ারম্যান আবদুল হালিম আজাদকে রাজনৈতিক ও হয়রাণী মূলক মিথ্যা মামলা দিয়ে প্রতিপক্ষ গ্রুপের কর্মীরা গত চার মাস আগে পুলিশ তাকে আটক করে জেলা কারাগারে প্রেরণ করে। আজাদ চেয়ারম্যানের মুক্তির দাবীতে তার অনুগত কর্মীরা গত বছর ২১ ডিসেম্বর সন্ধ্যায় সাাড়ে ৭ টায় স্থানীয় খাসের হাট বাজারে মিছিল করছে। স্থানীয় সাংসদ আয়েশা ফেরদৌস ও তার স্বামী মোহাম্মদ আলীর সমর্থক ওই গ্রামের আবদুর রশিদের ছেলে মোঃ হাসান, খবির উদ্দিন, জামাল উদ্দিন, কামরুল ইসলাম, নাসির উদ্দিন ও তাদের অনুগত ২০/৩০জন দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে মিছিলে বাধা দেয়। এতে দু’গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার সংগর্ষে প্রতিপক্ষ গ্রুপের কর্মীরা এলোপাতাড়ি পিটিয়ে নিহত মোঃ মুরাদ উদ্দিনসহ ৮জনকে আহত করেছে। আহত মুরাদ উদ্দিনসহ আ’লীগ ও যুবলীগ কর্মী ও সমর্থকদের প্রথমে হাতিয়া উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। যুবলীগ কর্মী মুরাদ উদ্দিনের অবস্থা আশংকা জনক হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। গুরুতর আহত মুরাদ উদ্দিন মাসব্যাপী চিকিৎসাধীন অবস্থায় গতকাল শনিবার মারা যায়।

ইতিপূর্বেও বেশ কিছু অভিযোগ রয়েছে স্থানীয় সাংসদ আয়েশা ফেরদৌস ও তার স্বামী মোহাম্মদ আলীর অনুসারীদের বিরুদ্ধে। তাদের বিরুদ্ধে গত ১ বছরে কেন্দ্রীয় যুবলীগ নেতা মোঃ আশ্রাফ ঊদ্দিন সহ ৭ জন যুবলীগ কর্মীকে হত্যার অভিযোগে মামলা হয়েছে। এছাড়াও উপজেলা প্রশাসনের নিরব ভূমিকার কারণে গত ৩১ ডিসেম্বর ২০১৭ ইংরেজী তারিখে হাতিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রেজাউল করিম ও হাতিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার গোলাম ফারুক এর অপসারণের দাবীতে হাতিয়া উপজেলা আওয়ামীলীগ নোয়াখালী জেলায় মানববন্ধন করেছিল।

এ ব্যাপারে হাতিয়া থানার থানার ওসি কামরুজ্জামান শিকদার সাংবাদিকদের জানান হাতিয়ার যুবলীগ কর্মী মুরাদ শনিবার সকাল ১০ ঘটিকায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে র্দীঘদিন চিকিৎসাধীন থাকা অবস্থায় মারা যান।

 

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain