আজ বুধবার,১৩ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

বিকালে ঢাকায় আসছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট

জানুয়ারি ২৭, ২০১৮,১:০৩ অপরাহ্ণ

 
Spread the love

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইডোডো তিন দিনের রাষ্ট্রীয় সফরে আজ শনিবার ঢাকায় আসছেন। দক্ষিণ এশিয়া সফরের অংশ হিসেবে তিনি এ সফরে আসছেন। সফরকালে বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে আলোচনার কথা রয়েছে।

 সরকারি সূত্র জানায়, বিকালে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট ঢাকায় পৌঁছাবেন। ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানাবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। সেখান থেকে তিনি হোটেল সোনারগাঁওয়ে যাবেন।

রাতে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করবেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট। পরে বঙ্গভবনে রাষ্ট্রপতির আমন্ত্রণে নৈশভোজে অংশ নেবেন।

পরদিন রবিবার সকাল সাড়ে আটটায় জোকো উইডোডো জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। সকাল সাড়ে নয়টায় ধানমণ্ডিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি জাদুঘর পরিদর্শন করবেন।

সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। বৈঠকে ইন্দোনেশিয়া থেকে এলএনজি আমদানির একটি চুক্তি সই হতে পারে। এ ছাড়া প্রেসিডেন্ট উইডোডোর সফরকালে দুই দেশের মধ্যে নিয়মিত পররাষ্ট্র দপ্তরের মধ্যে ‘ফরেন অফিস কনসালটেশন’(এফওসি) বৈঠক অনুষ্ঠান সম্পর্কিত একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হবে বলে জানা গেছে।

রবিবার দুপুরে নির্যাতন থেকে বাঁচতে মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের দেখতে কক্সবাজার যাবেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট। সেখানে রোহিঙ্গাদের অবস্থা দেখার পর ঢাকায় ফিরে সোমবার দেশের উদ্দেশে রওনা হবেন জোকো উইডোডো।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain