আজ বুধবার,১৩ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

সংগীত উৎসব শুরু ঢাকা বিশ্ববিদ্যালয়ে

জানুয়ারি ২৭, ২০১৮,১২:১৬ পূর্বাহ্ণ

 
Spread the love

                রিয়াদুল ইসলাম(আফজাল)

ঢাকা বিশ্ববিদ্যালয়: ঢাকা বিশ্ববিদ্যালয় সংগীত বিভাগের আয়োজনে দুই দিনব্যাপী নিয়মিত বার্ষিক সংগীতায়োজন সংগীত উৎসব শুরু হয়েছে।

শুক্রবার (২৬ জানুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের মল চত্বরে প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

সংগীত বিভাগের মাননীয় চেয়ারম্যান ড. মহসিনা আক্তার খানমের (লীনা তাপসী) সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জনাব অধ্যাপক ড. হারুন-অর-রশীদ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহ, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আলাউদ্দিন শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির উপাচার্য অধ্যাপক ড. কাজী মো. মফিজুর রহমান এবং নজরুল গবেষক ও ইমেরিটাস অধ্যাপক ড. রফিকুল ইসলাম।

অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, গণতন্ত্র, সমাজতন্ত্রসহ সংবিধানের মূলনীতিগুলো বাংলার গানের সঙ্গে সম্পৃক্ত। বাংলার গানের সুর ও বক্তব্য মানবতাবাদী, এগুলো এ ক্যাম্পাসে থাকবে, অসুর থাকবে না।

‘বাংলার গান’ শীর্ষক এ বছরের উদ্বোধনী অনুষ্ঠানে দেশ বরেণ্য শিল্পীদের স্ব-স্ব ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য সম্মাননা দেওয়া হয়। সম্মাননাপ্রাপ্ত শিল্পীরা হলেন – কণ্ঠশিল্পী সুবীর নন্দী, সেতার বাদক ফিরোজ খান, কবি ও গীতিকার জাহিদুল হক, সুরকার সেলিম আশরাফ এবং বংশীবাদক মো. মনিরুজ্জামান।

দুই দিনব্যাপী সংগীতায়োজনের প্রথম দিন ঢাকা বিশ্ববিদ্যালয় সংগীত বিভাগের শিক্ষার্থীরা সংগীত পরিবেশন করেন। অতিথি শিল্পী হিসেবে সংগীত পরিবেশন করেন সুবীর নন্দী। দ্বিতীয় দিন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ও শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির শিক্ষার্থীরা সংগীত পরিবেশন করবেন। এছাড়াও থাকবে অতিথি শিল্পীদের পরিবেশনা।

এছাড়া বিভাগের প্রয়াত শিক্ষক নীলুফার ইয়াসমীন স্মরণে বিভাগের অনার্স ফাইনাল পরীক্ষায় সর্বোচ্চ সিজিপি প্রাপ্ত জান্নাতুল ফেরদৌস নীলাকে ‘নীলুফার ইয়াসমিন স্মারক বৃত্তি’ দেওয়া হয়।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain