ডিসেম্বর ২৮, ২০১৫,১১:৫৪ পূর্বাহ্ণ
বিডি নিউজ টিভি ২৪ ডট কম:ডেস্ক: সৌদি আরবের জেদ্দায় সড়ক দুর্ঘটনায় জামাল উদ্দিন নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন।
রোববার বাংলাদেশ সময় রাত ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জামাল উদ্দিন কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রামের বাসিন্দা। এক যুগ ধরে তিনি সৌদি আরবে আছেন। সেখানে তিনি প্লাম্বারের কাজ করতেন।
জানা গেছে, ডাক্তারের পরামর্শ অনুযায়ী প্রতিদিনের মতো ঘটনার দিনও রাত ১১টার দিকে একটি পার্কে হাঁটতে গিয়েছিলেন জামাল উদ্দিন। সেখান থেকে ফেরার সময় হাই আল যাওয়িদ নামক স্থানে একটি গাড়ি চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ব্যক্তিগত জীবনে অবিবাহিত জামাল উদ্দিনের মরদেহ জেদ্দার কিং আব্দুল আজিজ হাসপাতালে রাখা হয়েছে।
Md. Riadul Islam (Afzal) Site Developed By: Md. Shohag Hossain