আজ বুধবার,১৩ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

চবির সম্মান সূচক ডিলিট উপাধি পাচ্ছেন প্রণব মুখার্জি

জানুয়ারি ১৮, ২০১৮,১:০১ পূর্বাহ্ণ

 
Spread the love

বিডি নিউজ টিভি ২৪ ডট কম: মোঃ শহিদুল ইসলাম, চট্টগ্রাম : মাস্টারদা সূর্য সেনের স্মৃতি দেখতে চট্টগ্রামে সফরে আসা ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জিকে ‘সম্মাননাসূচক ডিলিট’ ডিগ্রীতে ভূষিত করার সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের ৫২৩তম জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। ১৬ জানুয়ারি (মঙ্গলবার) বিশ্ববিদ্যালয়ের আসার কথা রয়েছে বাংলাদেশের এ ঘনিষ্ঠ বন্ধুর। বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, প্রণব মুখার্জি ওইদিন দুপুর ১২টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত চবিতে অবস্থান করবেন। ১৬ জানুয়ারি প্রণব মুখার্জি আসার পরই চবিতে অনুষ্ঠান শুরু হবে। তার ব্রিটিশবিরোধী আন্দোলনের অগ্রনায়ক মাস্টারদা সূর্য সেন ও বীরকন্যা প্রীতিলতার নামে বিশ্ববিদ্যালয়ের দুটি আবাসিক হল পরিদর্শন করার কথা রয়েছে। একটি বিশেষ সমাবর্তনের মাধ্যমে তাকে সম্মাননাসূচক এ ডিগ্রী দেওয়া হবে। এ ছাড়া তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের উদ্দেশে স্মারক বক্তৃতা দেবেন। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. কামরুল হুদা বলেন, ‘রাষ্ট্রপতির সঙ্গে পরামর্শ করেই ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জিকে সম্মাননাসূচক ডিলিট উপাধিতে ভূষিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জরুরি সিন্ডিকেট সভায় এটি অনুমোদনও হয়েছে বলে জানান তিনি।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain