আজ বুধবার,১৩ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

নির্বাচন না হলে নগরবাসী ক্ষতিগ্রস্ত হবে : তাবিথ

জানুয়ারি ১৮, ২০১৮,১২:৫১ পূর্বাহ্ণ

 
Spread the love

বিডি নিউজ টিভি ২৪ ডট কম: মোঃ সোহাগ হোসেন:ঢাকা : ঢাকা উত্তর সিটি করপোরেশনের উপনির্বাচনে মেয়র পদে বিএনপির প্রার্থী তাবিথ আউয়াল বলেছেন, ‘নির্বাচনটা যদি বেশি বিলম্বিত হয় বা নাও হয়, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে নগরবাসী। তারচেয়ে বড় সমস্যা হলো এ প্রভাবটা সিটি নির্বাচন ও পরে জাতীয় নির্বাচনের ওপর পড়বে।’

ঢাকা উত্তরের নির্বাচনের ব্যাপারে হাইকোর্টের স্থগিতাদেশের পর সাংবাদিকদের এসব কথা বলেন বিএনপির মনোনীত প্রার্থী তাবিথ আউয়াল।

দ্রুত সময়ের মধ্যে সব রকম আইনি প্রক্রিয়া মোকাবিলা করে ঢাকা উত্তর সিটি করপোরেশন উপনির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন তাবিথ আউয়াল।

তাবিথ আউয়াল বলেন, ‘আইনি প্রক্রিয়াগুলোকে অতি শিগগিরই শেষ করে নির্বাচনী কার্যক্রম চালু করার ব্যাপারে নির্বাচন কমিশনের ওপর আস্থা রাখতে চাচ্ছি।’

একটি রিটের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের উপনির্বাচন তিন মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। একই সঙ্গে এ উপনির্বাচনের তফসিল কেন বেআইনি ঘোষণা করা হবে না, এই মর্মে রুলও জারি করা হয়েছে।

রাজধানীর সদ্যবিলুপ্ত ভাটারা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আতাউর রহমান ও বেরাইদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম এই রিট করেছিলেন। রিটে নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়।

আজ বুধবার সকালে বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রিটের নিষ্পত্তি করে রুলসহ এ আদেশ দেন।

আগামী ২৬ ফেব্রুয়ারি ঢাকা উত্তর সিটি করপোরেশনে মেয়র পদে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। গত ৩০ নভেম্বর আনিসুল হক মারা গেলে ওই পদটি শূন্য হয়। ২০১৫ সালে অনুষ্ঠিত ঢাকা উত্তর সিটির প্রথম নির্বাচনেও প্রার্থী হন তাবিথ আউয়াল। চলতি সপ্তাহেই ঢাকা উত্তর সিটি করপোরেশনের উপনির্বাচনে নিজেদের দলের প্রার্থী হিসেবে তাবিথ আউয়ালের নাম ঘোষণা করে বিএনপি।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain