জানুয়ারি ১৭, ২০১৮,৩:৪৮ পূর্বাহ্ণ
বিডি নিউজ টিভি ২৪ ডট কম:ডেস্ক : ভারতের কূটনৈতিক আউটরিচের অংশ হিসেবে আয়োজিত ‘রাইসিনা ডায়ালগে’ অংশ নিতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী মঙ্গলবার (১৬ জানুয়ারি) ভারতের রাজধানী দিল্লিতে এসে পৌঁছেছেন। চার দিনের এই সফরে তিনি বুধবার (১৭ জানুয়ারি) দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গেও।
২০১৬ সালে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ও সে দেশের নামি স্ট্র্যাটেজিক থিঙ্ক ট্যাংক অবজারভার রিসার্চ ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আয়োজিত হয়েছিল রাইসিনা ডায়ালগের প্রথম পর্ব। সংলাপের সেই আসরেও বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। আর গত বছরের (২০১৭) সংলাপে আমন্ত্রিত ছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী। রাইসিনা ডায়ালগের তৃতীয় আসরে সামিল হতে এ বছর আবারও দিল্লিতে এলেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী।
তিন দিনের এই সংলাপ-পর্বের ফাঁকেই তিনি দ্বিপাক্ষিক বৈঠক সারবেন তার ভারতীয় কাউন্টারপার্ট সুষমা স্বরাজের সঙ্গে। বুধবার ভারতীয় সময় বেলা সোয়া বারোটা নাগাদ ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন কার্যালয় জহরলাল নেহরু ভবনে দুই পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে ওই আলোচনা অনুষ্ঠিত হবে।
Md. Riadul Islam (Afzal) Site Developed By: Md. Shohag Hossain