আজ বুধবার,১৪ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

আখলাক হত্যায় বিজেপি নেতার পুত্রসহ ১৫ জনের বিরুদ্ধে অভিযোগ

ডিসেম্বর ২৪, ২০১৫,১:৫৩ অপরাহ্ণ

 
Spread the love

বিডি নিউজ টিভি ২৪ ডট কম:ডেস্ক: ভারতের উত্তর প্রদেশের দাদরি গ্রামে গরুর মাংস খাওয়ার গুজব ছড়িয়ে দেশটির সংখ্যালঘু মুসলিম ব্যক্তিকে গণপিটুনিতে হত্যার দায়ে এক বিজেপি নেতার পুত্রসহ ১৫ জনের বিরুদ্ধে অভিযোগ এনেছে পুলিশ।

বৃহস্পতিবার ইন্ডিয়ান এক্সপ্রেস তার এক প্রতিবেদনে জানায়, ‘গরুর মাংস’ খাওয়ার গুজব ছড়িয়ে হত্যাকাণ্ডটি ঘটানো হলেও পুলিশের দেওয়া চার্জশিটের কোথাও গরুর মাংসের কথা উল্লেখ নেই। কোরবানির ঈদে একটি বাছুর জবাই করে এর মাংস খেয়েছেন ও বাকী মাংস ফ্রিজে সংরক্ষণ করে রেখেছেন, ২৮ সেপ্টেম্বর স্থানীয় একটি মন্দিরের মাইকে এমন ঘোষণা দিয়ে হিন্দুদের উত্তেজিত করে দাদরির মোহাম্মদ আখলাকের বাড়িতে হামলা চালানো হয়।

হামলাকারীরা ৫২ বছর বয়সী আখলাককে বাড়ি থেকে টেনে বের করে পিটিয়ে হত্যা করে। হামলাকারীদের প্রহারে আখলাকের ছেলে দানিশ গুরুতর আহত হন।

এই ঘটনার তিনমাস পর পুলিশের দেওয়া ২৫০ পৃষ্ঠার চার্জশিটে প্রধান অভিযুক্তদের মধ্যে স্থানীয় বিজেপি নেতা সঞ্জয় রানার পুত্র ভিশাল ও তার দুই চাচাতো ভাইয়ের নাম আসে। তবে ঘটনার পেছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্যের কথা উল্লেখ করেনি পুলিশ।

চর্জশিটে বলা হয়, ‘একটি নির্দিষ্ট মাংসের’ কথা বলে গুজব ছড়িয়ে হামলাটি চালানো হয়। মাংসের কথা উল্লেখ থাকলেও নির্দিষ্টভাবে ‘গরুর মাংসের কথা উল্লেখ করা হয়নি বলে সূত্রগুলো জানিয়েছে। হামলাকারীদের অধিকাংশই তাদের পরিবারের পরিচিত বলে পুলিশকে জানিয়েছেন আহত দানিশ। – See more at: http://www.sheershanewsbd.com/2015/12/24/109318#sthash.5aXU0z01.dpuf

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain