ডিসেম্বর ২৪, ২০১৫,১:৩৭ অপরাহ্ণ
বিডি নিউজ টিভি ২৪ ডট কম:কক্সবাজার: টেকনাফের নাফ নদীতে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মোহাম্মদ দরবেশ (২০) নামে এক ইয়াবা পাচারকারী নিহত হয়েছেন।
নিহত দরবেশ মিয়ানমারের দেইলপাড়া গ্রামের বাসিন্দা।
বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে নাফ নদীর তিন নম্বর সুইচগেট এলাকায় এ ঘটনা ঘটে বলে বিজিবি জানায় ।
টেকনাফ-২ ব্যাটালিয়ানের অধিনায়ক আবুজাল আল জাহিদ জানান, গোপন সংবাদে বিজিবির একটি টহল দল অভিযান চালালে ইয়াবা পাচারকারীরা বিজিবিকে লক্ষ্য করে গুলি ছোড়ে।
এসময় আত্মরক্ষার্থে বিজিবিও পাল্টা গুলি ছোড়ে। এক পর্যায়ে গুলিতে দরবেশ নিহত হয়। তার লাশ কক্সবাজার হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বিজিবি কর্মকর্তা জানান, ঘটনাস্থল থেকে মাহমুদ সলিমুল্লাহ নামের একজনকে আটক ও ৩০ হাজার পিস ইয়াবাসহ নৌকাটিকে জব্দ করা হয়েছে।
Md. Riadul Islam (Afzal) Site Developed By: Md. Shohag Hossain