আজ বুধবার,১৩ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

ত্রিদেশীয় দল ঘোষণা: তাসকিন-সৌম্য বাদ, ফিরলেন এনামুল-আবুল

জানুয়ারি ৭, ২০১৮,৪:১৭ অপরাহ্ণ

 
Spread the love

বিডি নিউজ টিভি ২৪ ডট কম:ঢাকা: ক্যারিয়ারের দ্বিতীয় ওয়ানডেতেই করেছিলেন সেঞ্চুরি। বাংলাদেশের কোনো ব্যাটসম্যানের জন্য ওয়ানডেতে এত শুরুর দিকে সেঞ্চুরি পাওয়ার ঘটনা চমকে দেওয়ার মতো তো ছিলই। এনামুল সেই চমক ধরে রেখে করলেন আরও দুটি সেঞ্চুরি। কিন্তু ওয়ানডেতে বেশ ভালো ওপেনার বাংলাদেশ পেয়ে গেল, এই সুখবর হাওয়ায় মিলিয়ে হারিয়েই গেলেন। ২০১৫ বিশ্বকাপে খেলেছেন সর্বশেষ। অবশেষে আবার জাতীয় দলে ফিরলেন এই ওপেনার।
আজ ত্রিদেশীয় সিরিজের প্রথম দুই ওয়ানডের জন্য ১৬ জনের দল ঘোষণা করেছে বিসিবি। তাতে এনামুল ছাড়াও দলে ফিরেছেন মোহাম্মদ মিথুন। ২০১৪ সালে বাংলাদেশের কোচ হিসেবে হাথুরুসিংহের অভিষেক সিরিজে ভারতের বিপক্ষে দুটি ওয়ানডে খেলেই বাদ পড়লেন। অবশেষে হাথুরু অধ্যায় শেষে আবার ফিরলেন ওয়ানডে দলে। ফিরেছেন পেসার আবুল হাসান।
বাদ পড়েছেন ২০১৪ সালের ওই সিরিজেই ওয়ানডে অভিষিক্ত তাসকিন আহমেদ। সৌম্য সরকারের ওপরও আস্থা রাখতে পারেননি নির্বাচকেরা।
গত প্রিমিয়ার লিগ আর প্রথম শ্রেণির ক্রিকেটে দারুণ ফর্ম এনামুলের দিকে নজর ফেরাতে বাধ্য করেছে নির্বাচকদের। গত বিপিএলেও বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে বেশ ভালো খেলেছেন।
১৫ জানুয়ারি শুরু হবে বাংলাদেশ, শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে ত্রিদেশীয় সিরিজ। ৮ বছর পর বাংলাদেশে প্রথম ত্রিদেশীয় সিরিজ হচ্ছে। শ্রীলঙ্কার কোচ হয়ে এই সিরিজে অভিষেক হবে হাথুরুর।
ত্রিদেশীয় সিরিজের দল ঘোষণা: মাশরাফি, সাকিব, তামিম, এনামুল বিজয়, মুশফিক, মাহমুদউল্লাহ, ইমরুল, নাসির, সাব্বির, মিথুন, মোস্তাফিজ, রুবেল, আবুল হাসান, মেহেদী মিরাজ, সাইফউদ্দিন, সানজামুল।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain