আজ বুধবার,১৪ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

ভারত শুধু হিন্দুদের, সমস্যার কারণ মুসলিমরা’

জানুয়ারি ২, ২০১৮,৬:৩৪ অপরাহ্ণ

 
Spread the love

ভারত হলো শুধু হিন্দুদের দেশ। মুসলিমদের কারণে সেখানে হিন্দুরা নানা রকম সমস্যায় করছে। এমন অভিযোগ করেছেন উত্তর প্রদেশে ভারতীয় জনতা পার্টির নেতা বিক্রম সাইনি এমএলএ। তিনি আরো বলেছেন, যারা হিন্দু ধর্ম অনুসরণ করছেন ভারত শুধু তাদের। এ খবর দিয়েছে অনলাইন জি-নিউজ। এতে বলা হয়, বিক্রম সাইনি বলেছেন, যেহেতু ভারতের নাম হিন্দুস্তান, তাই এ থেকেই বুঝে নেয়া যায় যে, এই দেশটির মালিক শুধু হিন্দুরা।তিনি আরো বলেন, জাতিগোষ্ঠীর পরিচয়ের বাইরে এখন প্রত্যেকেই ভারতে সুবিধা ভোগ করছে। তিনি ভারতে ক্ষমতাসীন বিগত সরকারের সমালোচনা করেন। দৃশ্যত মনমোহন সিংকে লক্ষ্য করে বলেন, সবচেয়ে বেশি দাড়িওয়ালারা সবচেয়ে বেশি সুবিধা নিয়েছে। সোমবার মুজাফফরনগরে এক সমাবেশে তিনি এসব কথা বলেন বলে বলা হয়েছে রিপোর্টে। তিনি আরো বলেন কিছু অপদার্থ মানুষ একদা ভারত ছাড়তে চাওয়া মুসলিমদের থামিয়ে দেয়। এ কারণেই আমরা এখন সমস্যায় ভুগছি। তারা (মুসলিমরা) ভারত ছাড়লেই পুরো ভারত আসবে আমাদের মালিকানায়। তার এমন মন্তব্যে ভারতে ক্ষমতাসীন বিজেপি ডাবল বিব্রতকর অবস্থায় পড়লো। কারণ, এই দলেরই একজন এমপি এর আগে এক নতুন বিতর্কের জন্ম দিয়েছেন। তিনি বলেছেন, সেনাবাহিনীতে প্রেষণে থাকা সদস্যদের মরে যাওয়াই উচিত। জম্মু ও কাশ্মীরে সিআরপিএফ ক্যাম্পে সম্প্রতি সন্ত্রাসী হামলা হয়। এ বিষয়ে এক প্রশ্নের জবাবে বিজেপি দলীয় এমপি নেপাল সিং বলেন, এমন কোনো দেশ নেই যেখানে সেনা সদস্যরা মারা যায় না। প্রতিদিনই তারা সেনাবাহিনীতে মারা যাবে। এমন একটি দেশের নাম আমাকে বলুন যেখানে সেনা সদস্যরা মারা যায় না। সন্ত্রাসী হামলায় সেনা সদস্যদের মারা যাওয়ার ইস্যু তুলে তিনি আরো হতাশ করে দেন সবাইকে। বলেন, যখন কোনো গ্রামে গ-গোল লাগে তখন কেউ না কেউ বা কয়েকজন আহত হয়। এমন কোনো দাওয়াইয়ের নাম বলুন আমাকে যা দিয়ে জীবন বাঁচানো যায়। তার এমন সব মন্তব্যকে কেন্দ্র করে চারদিকে ব্যাপক সমালোচনা। এর ধার না কমতেই নতুন করে স্পর্শকাতর হিন্দু-মুসলিম ইস্যুতে কথা বললেন বিক্রম সাইনি।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain