আজ বুধবার,১৪ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

গণতন্ত্র ফিরিয়ে আনাই নতুন বছরে বড় চ্যালেঞ্জ: ফখরুল

জানুয়ারি ১, ২০১৮,৬:৫৭ অপরাহ্ণ

 
Spread the love

বিডি নিউজ টিভি ২৪ ডট কম: মোঃ রিয়াদুল ইসলাম:ঢাকা : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা আগেও বলেছি এই বছরে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে গণতন্ত্র ফিরিয়ে আনা ও জনগণের সরকার প্রতিষ্ঠা এবং একটি নিরপেক্ষ সরকারের অধীনে সবার কাছে একটি গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করা।

সোমবার বিকেলে শেরেবাংলা নগরস্থ বিএনপির প্রতিষ্ঠাতা ও মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিককের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। বিএনপির অন্যতম সহযোগী সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলের ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এই শ্রদ্ধা নিবেদনের আয়োজন করা হয়।

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা সবসময় সংলাপ চেয়েছি। আমরা মনে করি সংলাপ ছাড়া কোন সমস্যার সমাধান হবে না। সরকার যে অবস্থা নিয়ে আছে সে অবস্থা হচ্ছে তারা তাদের একদলীয় শাসন ব্যবস্থাকে পাকাপোক্ত করতে কোন আলোচনা ছাড়াই তথাকথিক সংবিধান অনুযায়ী নির্বাচন করতে চায়। মানুষ এটা মেনে নেবে না। এদেশের মানুষ মনে করে নিরপেক্ষ সরকারের অধীনে ছাড়া এ দেশে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়।

জাতীয় প্রেসক্লাবের সামনে নন এমপিওভুক্ত শিক্ষকদের আন্দোলন নিয়ে বিএনপির অবস্থান জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, শিক্ষকদের ন্যায় সঙ্গত আন্দোলনে বিএনপির পূর্ণ সমর্থন রয়েছে।

৫ জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপি সমাবেশের অনুমতি চাইলেও একটি ইসলামি দলকে সমাবেশের অনুমতি দেয়া হয়েছে এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে বিএনপি মহাসচিব বলেন, পত্রিকায় এসেছে একটা অপরিচিত নামগোত্রহীন ইসলামিক পার্টিকে সেদিন সোহরাওয়ার্দী উদ্যানে জঙ্গিবাদের বিরুদ্ধে একটি সমাবেশ করার অনুমতি দেয়া হয়েছে। এতেই প্রমাণিত হয় এই সরকার আসলে গণতন্ত্রকে হত্যা করেছে। হত্যা করে চলেছে। ভবিষ্যতে গণতন্ত্রকে পুনরুদ্ধার করার সমস্ত উদ্যোগকে বাধা প্রদান করছে।

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা তো বলেছি ২০১৮ সাল জনগণের বছর, গণতন্ত্রের বছর, বিজয়ের বছর। এবং জনগণই সেটা প্রতিষ্ঠিত করবে।

মির্জা আলমগীর বলেন, ছাত্রদলের পক্ষ থেকে সারা দেশের মানুষকে নতুন বছরে শুভেচ্ছা জানাচ্ছি এবং প্রত্যাশা করছি আগামী বছরে ছাত্রদল গণতন্ত্রকে মুক্ত করবে। গণতান্ত্রিক আন্দোলনকে এগিয়ে দিবে। ছাত্রদেরকে আরো সুসংগঠিত করবে। ছাত্রদের সমস্যার সমাধান করতে সক্ষম হবে।

এসময় উপস্থিত ছিলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী, নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দিন আলম, যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, ছাত্রদলের সভাপতি রাজীব আহসান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, সিনিয়র সহ সভাপতি মামুনুর রশিদ মামুন, সহ সভাপতি এজমল হোসেন পাইলট, নাজমুল হাসান, আবু আতিক আল হাসান মিন্টু, যুগ্ম সম্পাদক কাজী মোকতার হোসেন, দফতর সম্পাদক আবদুস সাত্তার পাটোয়ারী প্রমুখ।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain