আজ শনিবার,২৯শে আগস্ট, ২০২৬ ইং, ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই রবিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat. >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat. >> লোডশেডিং এবং মূল্যবৃদ্ধির প্রতিবাদে মিছিল, বৈষম্যবিরোধী ৩ (তিন) ছাত্রনেতা আটক। bdnewstv24.com >> আমির হামজার গাড়িবহরে হামলায় জড়িতদের গ্রেপ্তার দাবি জামায়াতের সেক্রেটারি জেনারেলের bdnewstv24.com >> প্রতিবন্ধী কর্মীর স্ত্রীর সঙ্গে সম্পর্ক, দল থেকে বহিষ্কার জামায়াত নেতা । bdnewstv24.com >> মাদক নয়, ভবিষ্যৎ চাই কুমিল্লার কোটবাড়ী বিশ্বরোডে জোরালো মাদকবিরোধী মতবিনিময়। bdnewstv24.com >> নেশাগ্রস্ত পিতার হাতে খুন স্কুলছাত্রী নিরজানা, আদালতে মায়ের জবানবন্দি।  bdnewstv24.com >> খেলাধুলা তরুণদের শৃঙ্খলাবদ্ধ, দায়িত্ববান এবং দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলে : মোঃ উজ্জ্বল ফরাজী। bdnewstv24.com >> ছুটি না মেলায় ক্ষোভ, প্রধান শিক্ষককে মারধরের অভিযোগে সহকারী শিক্ষক, তদন্তে প্রশাসন। bdnewstv24.com     

বিশ্বকাপ মিশনে রাতে ঢাক ছাড়ছে অনূর্ধ্ব-১৯ দল

ডিসেম্বর ২৫, ২০১৭,৭:৫০ অপরাহ্ণ

 
Spread the love

বিডি নিউজ টিভি ২৪ ডট কম: মোঃ সোহাগ হোসেন:ঢাকা: জানুয়ারি ১৩ তারিখ থেকে অনুষ্ঠেয় অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপে অংশ নিতে রাতে নিউজিল্যান্ডের পথে রওনা হচ্ছে বাংলাদেশের যুবারা।
সোমবার দিবাগত রাত ১২টা ৪৫মিনিটে হযরত শহাজলাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ক্রাইস্টচার্চের উদ্দেশ্যে ছেড়ে যাবে সাইফ-আফিফদের বিমান।
বিশ্বকাপ মিশনে দেশ ছাড়ার আগে সোমবার বিকেল ৪টায় মিরপুর জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি মাঠে এক আনুষ্ঠানিক ফটোসেশনে অংশ নেয় লাল-সবুজের যুবা দল ও দলের কর্মকর্তারা। আনুষ্ঠানিকতা শেষে সংবাদ মাধ্যমের সাথে কথা বলেন অধিনায়ক সাইফ হাসান, তার ডেপুটি আফিফ হোসেন ধ্রুব ও স্পিনার নাইম হাসান।
দেশের মাটিতে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের গেল আসরে সেমি ফাইনালে খেলেছিলো আয়োজক বাংলাদেশ। যুবা বিশ্বকাপের ইতিহাসে এটাই ছিল বাংলাদেশের সেরা অর্জন। তবে আশার কথা হলো নিউজিল্যান্ডে এবার সেই অর্জনকেও ছাপিয়ে যেতে চাইছেন অধিনায়ক সাইফ, ‘লক্ষ্যটা থাকবে আমাদের এক নাম্বারে। কিন্তু আমরা ধাপে ধাপে আগাব। আমরা ম্যাচ বাই ম্যাচ খেলবো। ওখানে আমরা যদি প্রথম রাউন্ড খেলে উঠতে পারি আমাদের কোয়ার্টার ফাইনাল আছে। তো অবশ্যই আমরা ধাপে ধাপে এগিয়ে যেতে চেষ্টা করবো।’
এই ক্ষেত্রে বর্তমান টিম কম্বিনেশনকেই নিজেদের সবচাইতে বড় শক্তি হিসেবে দেখছেন এই যুবা দলপতি, ‘আমরা এই ব্যাচটা অনেক দিন ধরে আছি। আমাদের কম্বিনেশন ও পরস্পরের প্রতি যোগাযোগ অনেক ভাল। এটাই আমাদের স্ট্রেংথ।’

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain