আজ বুধবার,১৪ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

চোরের নৌকার মাঝি প্রধানমন্ত্রী: বি চৌধুরী

ডিসেম্বর ২৫, ২০১৭,৭:৪৭ অপরাহ্ণ

 
Spread the love

বিডি নিউজ টিভি ২৪ ডট কমঃমোঃ রিয়াদুল ইসলাম:ঢাকা: আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চোরের নৌকার মাঝি আখ্যা দিয়েছেন নতুন রাজনৈতিক জোট যুক্তফ্রন্টের আহ্বায়ক ও সাবেক রাষ্ট্রপতি ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরী।

ঘুষ নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়া সোমবার বিকেলে শহীদ মিনারে অনশনরত প্রাথমিক সরকারি বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের দেখতে গিয়ে বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট এমন মন্তব্য করেন।

বি চৌধুরী বলেন, ‘চোরের নৌকার মাঝি হচ্ছেন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কারণ যে মন্ত্রীরা দুর্নীতিকে সমর্থন করে, তাদের নেতা হচ্ছেন প্রধানমন্ত্রী। তার উচিত শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে অ্যাকশন নেয়া। কারণ ঘুষ নিতে মানা করার দুঃসাহস উনার (শিক্ষামন্ত্রী) নেই। মানে তিনি তা সমর্থন করেন। এই দুর্নীতিবাজ মন্ত্রীরা আপনাকে চোরের নৌকার মাঝি বানিয়েছে।’

এসময় বি চৌধুরী অনশনরত প্রাথমিক সহকারী শিক্ষকদের কাছে জানতে চান বর্তমান শিক্ষামন্ত্রীর উপর তাদের আস্থা আছে কিনা? জবাবে অনশনরত শিক্ষকরা হাত তুলে ‘না’ বলেন।

তিনি শিক্ষামন্ত্রীর উদ্দেশ্যে বলেন, যারা শিক্ষকদের কষ্ট বোঝে না, তারা তাদের (শিক্ষক) দুঃখ কীভাবে মোচন করবে। তিনদিন ধরে শিক্ষকরা ঠাণ্ডার ভেতরে, ‘বালুর উপর শহীদ মিনার প্রাঙ্গণে থাকছেন। কিন্তু সরকারের পক্ষ থেকে তাদের কেউ দেখতে আসেননি। শুনেছি ১০০ জনের বেশি শিক্ষক অসুস্থ হয়ে পড়েছেন। কোনো দুর্ঘটনা না ঘটা পর্যন্ত আমার মনে হয় কোনো মন্ত্রী আসবেন না।’

সাবেক এই রাষ্ট্রপতি বলেন, একজন শিক্ষকেরও মৃত্যু হলে ঘরে ঘরে আগুন জ্বলবে। সরকারের পক্ষ থেকে শিক্ষকদের আন্দোলন ব্যহত করতে কোনো ধরনের সন্ত্রাসী হামলা যেন না করা হয়।

এ সময় যুক্তফ্রন্ট নেতা আ স ম আবদুর রব ও মাহমুদুর রহমান মান্না মান্নাও উপস্থিত ছিলেন।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain