আজ বুধবার,১৪ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

দুর্নীতিবিরোধী সৌদি যুবরাজের অভিযানে আটক সাবেক জেনারেলের মৃত্যু

ডিসেম্বর ২৪, ২০১৭,২:০৫ অপরাহ্ণ

 
Spread the love

বিডি নিউজ টিভি ২৪ ডট কম: ডেস্ক: সৌদি সেনাবাহিনীর এক সাবেক মেজর জেনারেল আলী বিন আব্দুল্লাহ আল-খাতানি পুলিশ হেফাজতে থাকা অবস্থায় নির্যাতনে মারা গেছেন।
দুর্নীতির বিরুদ্ধে তাকে গ্রেফতার করেছিল সৌদি পুলিশ। সৌদি ক্রাউন প্রিন্স সালমান দুর্নীতির বিরুদ্ধে জেহাদের ডাক দেন এবং শতাধিক ব্যক্তিকে গ্রেফতার করা হয় মেজর জেনারেল আলী ছিলেন তাদের অন্যতম। আটক সৌদি শেখদের অনেকে বিরাট অংকের টাকা দিয়ে মুক্তি পাচ্ছে। কাতার ভিক্তিক আরবি দৈনিক আল-আরব জেনারেল আলীর মৃত্যুর খবর নিশ্চিত করেছে।
ওই খবরে বলা হয়েছে জেনারেল আলী ছিলেন রিয়াদ গভর্নর অফিসের পরিচালক। গত ৪ নভেম্বর তাকে গ্রেফতার করা হয়েছিল। গত ১২ ডিসেম্বর নির্যাতনের এক পর্যায়ে তাকে বৈদ্যুতিক শক দেওয়া হয়। এরপর তিনি মারা যান। তার পরিবারের পক্ষ থেকে এ ঘটনার নিন্দা জানিয়ে বলা হয়েছে, নির্যাতনের মাত্রা এত তীব্র ছিল যে জেনারেল আলীর লাশ দেখে তার মুখায়ব চেনা যাচ্ছিল না।
দুর্নীতির অভিযোগ শতাধিক সৌদি প্রিন্স, আমলা , মন্ত্রী, সাবেক মন্ত্রী, ধনাড্য ব্যবসায়ীসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিকে আটক করে রিয়াদে পাঁচ তারকা হোটেল রিৎজ কার্লটন হোটেলে নিরাপত্তা হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। দুর্নীতি দমন কমিটির প্রধান হচ্ছেন সৌদি বাদশাহ’র পুত্র ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। তবে আন্তর্জাতিক বিশ্বে এধরনের দুর্নীতি বিরোধী অভিযানকে ক্রাউন প্রিন্সের ক্ষমতা কুক্ষিগত করার কৌশল হিসেবে সমালোচনা করা হচ্ছে।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে দুর্নীতি ছাড়াও অভিযোগ আনা হয়েছে মুদ্রা পাচার, উৎকোচ গ্রহণ, তহবিল তছরুপ ইত্যাদি। আটক ব্যক্তিদের মধ্যে বিশ্বে সুপরিচিত বিনিয়োগকারী ও ব্যবসায়ী সৌদি প্রিন্স আল-ওয়ালিদ বিন তালাল বিন আব্দুল আজিজ যিনি বিনিয়োগ প্রতিষ্ঠান কিংডম হোল্ডিং কোম্পানির চেয়ারম্যান, আল তাইয়ার ট্রাভেল গ্রুপের প্রতিষ্ঠাতা নাসের বিন আকিল আল-তাইয়ার, নির্মাণ প্রতিষ্ঠান রেড সি ইন্টারন্যাশনালের চেয়াম্যান আমর আল-দাবাগ প্রমুখ।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain