আজ বুধবার,১৪ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

বিএনপি নেতার চোখ উৎপাটনের চেষ্টা যুবলীগ কর্মীদের

ডিসেম্বর ২২, ২০১৭,৮:৩৪ অপরাহ্ণ

 
Spread the love

বিডি নিউজ টিভি ২৪ ডট কম:বরিশাল: বরিশালের গৌরনদীর পিঙ্গলাকাঠি বাজারে বিএনপি নেতা গাজী আবু বক্করের দুচোখ উৎপাটনের চেষ্টা চালিয়েছে যুবলীগ কর্মীরা। গুরুতর অবস্থায় শুক্রবার তাকে ঢাকার একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়েছে। আবু বক্কর উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক।
উপজেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন মিয়া জানান, সরকারি গৌরনদী কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস ও উপজেলা যুবদলের সদস্য ফুয়াদ হোসেন এ্যানিকে নিয়ে বৃহস্পতিবার রাতে পিঙ্গলাকাঠি বাজারের একটি ফার্মেসিতে ওষুধ কিনতে যায় আবু বক্কর। এ সময় আসাদ আকনের নেতৃত্বে যুবলীগের ৮/১০ কর্মী অতর্কিতভাবে হামলা চালিয়ে আবু বক্করকে পিটিয়ে রক্তাক্ত জখম করে। একপর্যায়ে তারা আবু বক্করের দু’চোখ উৎপাটনের চেষ্টা চালায়। এ দৃশ্য বাজারের ব্যবসায়ী ও পথচারীরা দেখলেও ভয়ে কেউ এগিয়ে আসেনি।
তিনি আরো জানান, হামলাকারীরা বীরদর্পে চলে যাওয়ার পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে অবস্থার অবনতি ঘটলে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এরপর আবু বক্করকে ঢাকার একটি প্রাইভেট ক্লিনিকে ভর্তি করা হয়।
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মো. মনিরুজ্জামান বলেন, রোগীর শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে এবং ডান চোখের অবস্থা গুরুতর। চোখ ভাল আছে কিনা তা পরীক্ষা নিরীক্ষা ছাড়া বলা যাবে না।
গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, এ ব্যাপারে এখনও কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain