আজ বুধবার,১৪ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

আদালতে পাঁচ ঘণ্টা ছিলেন খালেদা জিয়া, দুপুরের খাবার না খেয়ে দিয়েছেন অন্যদের

ডিসেম্বর ২২, ২০১৭,৮:৩২ অপরাহ্ণ

 
Spread the love

বিডি নিউজ টিভি ২৪ ডট কম: মোঃ রিয়াদুল ইসলাম:ঢাকা: জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ বৃহস্পতিবার আদালতে উপস্থিতি ছিলেন। তাঁর উপস্থিতিতেই যুক্তিতর্ক অনুষ্ঠিত হয়। এসময় দীর্ঘ পাঁচ ঘণ্টা আদালতে অবস্থান করেন খালেদা জিয়া। আদালতের মধ্যাহ্নবিরতির সময় তিনি কিছুই খাননি। তাঁর খাবার অন্যদের দেওয়া হয়।

সাবেক এই প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী শিমুল বিশ্বাস জানিয়েছেন, খালেদা জিয়া দুপুরবেলায় কিছুই খাননি। তাঁর জন্য আনা খাবার অন্যদের দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার পক্ষে যুক্তিতর্ক শুনানি উপস্থাপন করার দিন ধার্য ছিল। আদালতে আসার জন্য খালেদা জিয়া গুলশানের বাসা থেকে সকাল সাড়ে ১০টার দিকে রওনা দেন। ৩০ মিনিট পর তিনি পুরান ঢাকার আলিয়া মাদ্রাসায় স্থাপিত বিশেষ জজ আদালতে হাজির হন। আদালতের চারপাশের সড়কগুলোতে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য অবস্থান নেন। এসব সড়কে সব দোকানপাট বন্ধ ছিল। বেলা ১১টা ৫ মিনিটে খালেদা জিয়া আদালতে আসার পর বিচারকের অনুমতি নিয়ে চেয়ারে বসেন। চেয়ারটি কাঠের হাতলযুক্ত। খালেদার বসার চেয়ার থেকে ১৫ হাত দূরে দুদকের আইনজীবীদের বসার টেবিল। এর ডান পাশে খালেদা জিয়ার আইনজীবীদের বসার জায়গা।

খালেদা আদালতে আসার পর তাঁর আইনজীবী আবদুর রেজ্জাক খান যুক্তিতর্ক শুনানি উপস্থাপন করতে শুরু করেন। বেলা ১টা ২০ মিনিটের দিকে আদালত মধ্যাহ্নবিরতি দেন। তখন দেখা যায়, খালেদা জিয়া আদালতের একটি কক্ষে প্রবেশ করেন। ২৫ থেকে ৩০ মিনিট পরে তিনি সেই কক্ষ থেকে বের হয়ে তাঁর চেয়ারে এসে বসেন। খালেদার ব্যক্তিগত সহকারী শিমুল বিশ্বাস বলেন, ‘বিরতির সময় ম্যাডাম নামাজ আদায় করেছেন। কিছুই খাননি। তাঁর খাবার তিনি অন্যদের দিতে বলেন।’

দুদকের পক্ষে মামলা পরিচালনা করছেন মোশাররফ হোসেন কাজল। তিনি বলেন, বিরতির সময় তাঁরা চা-বিস্কুট খেয়েছেন।
দেখা যায়, বিরতির সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কয়েকজন কেন্দ্রীয় নেতা আদালতের বাইরে যান। বেলা আড়াইটার দিকে আদালতের কার্যক্রম শুরু হলে মহাসচিবসহ বিএনপির অন্য নেতারা আদালতে আসেন। বিএনপি নেতা আবদুস সালামসহ খালেদার কয়েকজন আইনজীবী আদালত কক্ষের ভেতরে দুপুরের খাবার খান।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain