আজ শনিবার,২৮শে নভেম্বর, ২০২৬ ইং, ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস-সানি, ১৪৪৮ হিজরী
>> মিরপুরে যাত্রীবাহী বাসে ভয়াবহ আগুন।  Daily alor jagat and bdnewstv24.com  >> বাংলাদেশ নিয়ে ভারতীয় গণমাধ্যমের অপতথ্য খণ্ডনে সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান তাজনূভার।  Daily alor jagat and bdnewstv24.com  >> চকরিয়ায় ফ্যামিলি কার্ডের উপকারভোগী বাছাইয়ে ৩৪ জনের প্রশিক্ষণ শুরু। Daily alor jagat and bdnewstv24.com  >> নাহিদ ইসলামকে পদত্যাগের আহবান রাশেদ খানের। Daily alor jagat and bdnewstv24.com  >> বিজয়ার আনন্দে মুহূর্তেই বিষাদ, প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু।  Daily alor jagat and bdnewstv24.com  >> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com     

রংপুর থেকে শিক্ষা নিয়ে আগামীতে বিজয় আনতে চেষ্টা করবো: আইনমন্ত্রী

ডিসেম্বর ২২, ২০১৭,৮:২৯ অপরাহ্ণ

 
Spread the love

বিডি নিউজ টিভি ২৪ ডট কম:আখাউড়া: রংপুর সিটির ফলাফল থেকে শিক্ষা নিয়ে আগামীতে নির্বাচনে বিজয় আনতে ‘আমরা চেষ্টা করবো’ বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।

শুক্রবার বিকেলে আখাউড়া স্থলবন্দরে সোনালী ব্যাংক বুথের ৩৬৫ দিন খোলা রাখার কার্যক্রম উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

রংপুর সিটি করপারেশন নির্বাচনে আওয়ামী লীগের পরাজয় প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, নির্বাচন সুষ্ঠু হয়েছে। আমরা ফলাফল গ্রহণ করেছি। এই ফলাফল থেকে শিক্ষা নিয়ে আগামীতে নির্বাচনে বিজয় আনতে আমরা চেষ্টা করবো।

খালোদ জিয়ার পাঠানো উকিল নোটিশ প্রসঙ্গে তিনি বলেন, বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যে উকিল নোটিশ পাঠিয়েছেন সেটি একটি আইনি প্রক্রিয়া। আইনের মাধ্যমে তার জবাব দেয়া হবে। আমরা রাস্তা-ঘাটে কিছু বলবো না।

আইনমন্ত্রী বলেন, খালেদা জিয়ার দুর্নীতির যে খবর সারা বিশ্বে আওয়াজ হয়ে গেছে। সে আওয়াজ থেকেই আমরা তার দুর্নীতির কথা বলছি।

বিএনপি চেয়ারপারসনকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনিই তৈরি হোন, আপনি জনগণের কাছে কী জবাব দিবেন।

মন্ত্রী আনিসুল হক বলেন, বাংলাদেশ আজ স্বনির্ভর হয়েছে। স্বর্নিভরতার জন্যই যুক্তরাষ্ট্র যখন বলে, জেরুজালেম ইজরাইলের রাজধানী তখন আমরা বলতে পারি মার্কিন প্রেসিিেডন্টের একথা ঠিক হয় নাই। এখন একথা বলার মতো স্বনির্ভর পর্যায়ে আমরা পৌঁছে গেছি। আমরা যদি আরও কাজ করতে পারি ২০২১ সালের মধ্যে আমরা মধ্যম আয়ের দেশ হতে পারবো। ইনশাল্লাহ ২০৪১ সালে আমরা উন্নত দেশ হিসেবে বিশ্বে প্রতিষ্ঠিত হতে পারবো।

জেলা প্রশাসক মো. রেজওয়ানুর রহমানের সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য এম. শাহরিয়ার মোল্লা, কাস্টমস, এক্সাইজ এন্ড ভ্যাট কমিশনারেটের কুমিল্লার কমিশনার মোঃ মাহবুবুজ্জামান, পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, ২৫ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল শাহ আলী, সোনালী ব্যাংক ব্রাহ্মণবাড়িয়া শাখার ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ মুখলেছুর রহমান প্রমুখ।

এর আগে মন্ত্রী ফিতা কেটে স্থলবন্দরে সোনালী ব্যাংকের বুথ উদ্বোধন করেন।

এদিকে সভা শেষে আখাউড়া দক্ষিণ ইউনিয়নের হীরাপুর স্কুল মাঠে আওয়ামী লীগের উদ্যোগ দরিদ্র-শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন আইনমন্ত্রী আনিসুল হক।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain