আজ বুধবার,১৪ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

৩১ ডিসেম্বরের মধ্যে অতিরিক্ত সিম নিষ্ক্রিয় করার নির্দেশ বিটিআরসি’র

ডিসেম্বর ১৯, ২০১৭,১২:২১ পূর্বাহ্ণ

 
Spread the love

বিডি নিউজ টিভি ২৪ ডট কম: মোঃ রিয়াদুল ইসলাম:ঢাকা: কারও কাছে ১৫টির বেশি মোবাইল ফোনের সিম বা রিম থাকলে আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে নিজ উদ্যোগে তা নিষ্ক্রিয় করতে বলেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। মঙ্গলবার দেশের সব মোবাইল ফোন অপারেটরকে পাঠানো এক নোটিশে বিটিআরসি এই নির্দেশনা দেয়। নির্দেশনায় বিটিআরসি বলেছে, ১৫টির বেশি সিম বা রিম যদি কোনো গ্রাহকের কাছে থাকে- তাহলে সেটি অবৈধ। তাই আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে সংশ্লিষ্ট অপারেটরের নিজস্ব কাস্টমার কেয়ারে গিয়ে অতিরিক্ত সিম নিষ্ক্রিয় করতে হবে। যদি কোনো গ্রাহক বেঁধে দেয়া সময়ের মধ্যে অতিরিক্তি সিম নিষ্ক্রিয় না করেন- তাহলে সংশ্লিষ্ট অপারেটরের মাধ্যমে সেগুলোর নিবন্ধন বাতিল ও বন্ধ করে দেয়া হবে বলে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে। সেক্ষেত্রে গ্রাহকের প্রয়োজনীয় সিমও বন্ধ হয়ে যেতে পারে বলে সতর্ক করে দিয়েছে বিটিআরসি। উল্লেখ্য, ২০১৬ সালের ২০ জুন একজন গ্রাহক সর্বোচ্চ ২০টি সিম রাখতে পারবেন বলে সীমা বেঁধে দেয় বিটিআরসি। পরে তা আরও কমিয়ে ওই বছরের আগস্টে সর্বোচ্চ পাঁচটি সিম রাখার অনুমতি দেয় সংস্থাটি। এরপর ওই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে চলতি বছরের ২৪ অক্টোবর প্রতি গ্রাহক সর্বোচ্চ ১৫টি সিম বা রিম রাখতে পারবেন বলে জানায় বিটিআরসি। প্রসঙ্গত, একজন গ্রাহকের নামে মোট কতটি সিম রেজিস্ট্রেশন করা আছে তা জানতে জাতীয় পরিচয়পত্রের শেষের ৪ ডিজিট লিখে ১৬০০১ নম্বরে এসএমএস পাঠালে ফিরতি এসএমএসে ওই জাতীয় পরিচয়পত্রের বিপরীতে কতগুলো সিম রয়েছে তা গ্রাহককে জানিয়ে দেবে। এ ছাড়া যে কোনো অপারেটর থেকে ডায়াল করতে হবে *১৬০০১# এবং ইউএসএসডি কোডে গ্রাহকের জাতীয় পরিচয়পত্রের শেষের ৪ ডিজিট দিলেই ফিরতি এসএমএস-এ রেজিস্ট্রেশন নাম্বারের তালিকা চলে আসবে।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain