ডিসেম্বর ২৪, ২০১৫,১:২২ অপরাহ্ণ
বিডি নিউজ টিভি ২৪ ডট কম:রংপুর: নিখোঁজের চার দিন পর মুন্সীগঞ্জের বুড়িগঙ্গা নদী থেকে সাংবাদিক আওরঙ্গজেব সজিবের লাশ উদ্ধারের পর এবার রংপুরের তামপাট এলাকায় যুগের আলো পত্রিকার স্টাফ রিপোর্টার উৎস রহমান নামে এক সাংবাদিকের লাশ উদ্ধার করা হয়েছে। দুর্বৃত্তরা তাকে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।
বৃহস্পতিবার সকালে পুলিশ নগরীর তামপাট ধান গবেষণা কেন্দ্র এলাকা থেকে তার লাশ উদ্ধার করে। সাংবাদিক উৎস রংপুর থেকে প্রকাশিত দৈনিক যুগের আলো পত্রিকার সাংবাদিক।
রংপুর কোতয়ালী থানার ওসি আব্দুল কাদের জিলানী জানান, পুলিশ সকালে খবর পেয়ে লাশ উদ্ধার করেছে। তবে কে বা কারা তাকে খুন করেছে তা নিশ্চিত হওয়া যায়নি।
পত্রিকাটির বার্তা সম্পাদক আবু তালেব জানান, উৎস গতকাল রাত ৯ পর্যন্ত অফিস করেছিলেন। এরপর সে চলে যায়। আমরা সকালে তার মৃত্যুর খবরটি জানতে পারি।
Md. Riadul Islam (Afzal) Site Developed By: Md. Shohag Hossain