ডিসেম্বর ২৩, ২০১৫,১২:৩৮ অপরাহ্ণ
বিডি নিউজ টিভি ২৪ ডট কম:ঝিনাইদহ: ঝিনাইদহের কালীগঞ্জে ট্রাক চাপায় তুষার (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন।
মঙ্গলবার মধ্যরাতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তুষার কালীগঞ্জ উপজেলার আলাইপুর গ্রামের আমির হোসেনের ছেলে।
পুলিশ জানায়, তুষার রাতে স্থানীয় ধানসিড়ি হোটেলের পাশে দাড়িয়ে গল্প করছিল। এ সময় একটি দ্রুতগামী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
কালীগঞ্জ থানার ওসি আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, তুষারের লাশ ময়নাতদন্তের জন্য বুধবার সকালে ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
Md. Riadul Islam (Afzal) Site Developed By: Md. Shohag Hossain