আজ শনিবার,২৮শে নভেম্বর, ২০২৬ ইং, ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস-সানি, ১৪৪৮ হিজরী
>> মিরপুরে যাত্রীবাহী বাসে ভয়াবহ আগুন।  Daily alor jagat and bdnewstv24.com  >> বাংলাদেশ নিয়ে ভারতীয় গণমাধ্যমের অপতথ্য খণ্ডনে সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান তাজনূভার।  Daily alor jagat and bdnewstv24.com  >> চকরিয়ায় ফ্যামিলি কার্ডের উপকারভোগী বাছাইয়ে ৩৪ জনের প্রশিক্ষণ শুরু। Daily alor jagat and bdnewstv24.com  >> নাহিদ ইসলামকে পদত্যাগের আহবান রাশেদ খানের। Daily alor jagat and bdnewstv24.com  >> বিজয়ার আনন্দে মুহূর্তেই বিষাদ, প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু।  Daily alor jagat and bdnewstv24.com  >> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com     

মাইকিং করে আলু বিক্রি বগুড়ায়!

ডিসেম্বর ৬, ২০১৭,১০:১৫ অপরাহ্ণ

 
Spread the love

বিডি নিউজ টিভি ২৪ ডট কম:বগুড়া: ‘আলু! আলু! আলু! এখন মাত্র ২০০ টাকায় পাচ্ছেন ১০০ কেজির এক বস্তা আলু।’ এভাবেই মাইকিং করে অভিনব কৌশলে আলু বিক্রি করা হচ্ছে বগুড়ার শিবগঞ্জের মোকামতলা এলাকায়।
বুধবার এভাবে আলু বিক্রির উদ্যোগ নেন কিছু ব্যবসায়ী। ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, মাইকিং করেও দেখা মিলছে না ক্রেতার। এ অবস্থায় আলু নিয়ে চরম বিপাকে পড়েছেন সাধারণ কৃষক ও ব্যবসায়ীরা। ব্যাপক লোকসান গুনতে হচ্ছে কোল্ডস্টোরেজের মালিকদের।
খোঁজ নিয়ে জানা যায়, জেলায় কোল্ডস্টোরেজগুলোতে বস্তাপ্রতি ৩২০ টাকা করে ভাড়ার ভিত্তিতে আলু সংরক্ষণ করেছেন চাষি ও মজুদদার ব্যবসায়ীরা। কিন্তু প্রায় এক মাস ধরে আলুর বাজারে ব্যাপক ধস নামায় ক্রেতা সংকটে পড়েছেন তারা।
জেলার মোকামতলা এলাকার আলু চাষি আনিছুর বলেন, ৩২০ টাকা বস্তাপ্রতি ভাড়া ঠিক করে আলু স্টোরে রেখেছি। এখন আমরা আলু তুলে কী করব। এক বস্তা আলুর দাম ২০০ থেকে ৩০০ টাকা। স্টোরে দিতে হবে ৩২০ টাকা, তাই আলু তুলছি না।

মোকামতলা আর অ্যান্ড আর পটেটো কোল্ডস্টোরেজের কর্মকর্তা নুরুল আমিন জানান, এখনও স্টোরে প্রায় ৪৫ হাজার বস্তা আলু আছে। দাম না থাকায় আলু তুলছেন না কৃষকরা।
এদিকে আলু ব্যবসায়ীদের আলুর ওপর ঋণ নেওয়ার কথা জানিয়ে তিনি বলেন, অনেক ব্যবসায়ী ও কৃষক বস্তাপ্রতি ৫০০ টাকা করে ঋণ করেছেন। এখন আলু রেখে চলে গেছেন তারা। তাই সব মিলিয়ে এ বছর প্রায় দেড় কোটি টাকা লোকসান গুনতে হবে বলেও তিনি দাবি করেন।
বগুড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক প্রতুল চন্দ্র সরকার জানান, গেল মৌসুমে লক্ষ্যমাত্রার চেয়ে এক লাখ টন আলু বেশি উৎপাদন হয়েছে এ জেলায়। উৎপাদনের তুলনায় বাজারজাতের অভাবে আলু নিয়ে কিছুটা সংকটে আছেন কৃষক ও ব্যবসায়ীরা।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain