ডিসেম্বর ৬, ২০১৭,১০:০৩ অপরাহ্ণ
বিডি নিউজ টিভি ২৪ ডট কম: মোঃ সোহাগ হোসেন:ঢাকা : ফার্মগেটে আনন্দ সিনেমা হলের তিন’শ গজ পশ্চিমে বাংলাদেশ কমার্স ব্যাংকের গ্রীন রোড শাখার নিচ থেকে প্রকাশ্য দিবালোকে ৯৮ গ্রীন রোড বাসার দারোয়ান ইমরানকে অপহরণের খবর পাওয়া গেছে।
মঙ্গলবার সকাল ১১.০০ টায় তাকে অপহরণ করা হয়। জানা গেছে, ইমরান ৭০,০০০ (সত্তর হাজার) টাকা ও ২৩, ০০০ (তেইশ হাজার) টাকার দু’টি চেক নিয়ে ব্যাংকে যাওয়ার পথে অপহরণের শিকার হন। ব্যাংকে যাওয়া পথে একটি মাইক্রোবাসে তাকে জোর করে তুলে নিয়ে যায় অপহরণকারীরা।
এ ব্যাপারে শেরেবাংলা নগর থানায় জিডি করা হয়েছে। জিডি নং-৩৫২। পুলিশ ইমরানকে উদ্ধার ও অপহরণকারীদের আটকের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
Md. Riadul Islam (Afzal) Site Developed By: Md. Shohag Hossain