আজ বুধবার,১৪ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

শেষবারের মতো বনানীর বাসভবনে আনিসুল হক

ডিসেম্বর ২, ২০১৭,৩:২১ অপরাহ্ণ

 
Spread the love

বিডি নিউজ টিভি ২৪ ডট কম: মোঃ সোহাগ হোসেন:ঢাকা: ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হকের লাশ বনানীর বাসভবনে আনা হয়েছে। বিমানবন্দরে পৌঁছে আনুষ্ঠানিকতা শেষে সরাসরি মেয়রের বনানীর বাসায় আনা হয়।
শনিবার দুপুর ১২টা ৫৫ মিনিটে মরদেহ বহনকারী অ্যাম্বুলেস বিমানবন্দর থেকে বের হয়। এ সময় সঙ্গে ছিলেন আনিসুল হকের স্ত্রী রুবানা হক, ছেলে নাভিদুল হক ও এক নাতনি।
জানা গেছে, মেয়রের কফিনবাহী বাংলাদেশ বিমানের  বিমানের বিজি-২০২ নিয়মিত ফ্লাইটটি বেলা সাড়ে ১১টায় লন্ডন থেকে সিলেট ওসমানী বিমানবন্দরে পৌঁছে।
সেখান থেকে ১২টা ৪৫ মিনিটের মেয়রের লাশ ঢাকায় এসে পৌঁছায়। বিমান থেকে নামিয়ে অ্যাম্বুলেন্সে করে লাশ বিমানবন্দরের ৮ নম্বর গেটে আনা হয়।
সেখানে মেয়রের প্রতি ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, পোশাক রফতানিকারকদের সংগঠন বিজিএমইএ ও ক্ষমতাসীন আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়।
এরপর বনানীর বাসার উদ্দেশ্যে রওনা হয় মরদেহবাহী অ্যাম্বুলেন্স।

বিকাল ৩টা থেকে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য আনিসুল হকের মরদেহ আর্মি স্টেডিয়ামে রাখা হবে।
সেখানেই বিকাল ৪টায় আসরের নামাজের পর জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তার লাশ বনানী করবস্থানে দাফন করা হবে।
স্থানীয় সময় শুক্রবার রাত ৭টা ৫৮ মিনিটে আনিসুল হকের কফিনবাহী বিমানের বিজি-২০২ ফ্লাইট লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে।
এর আগে যুক্তরাজ্যের লন্ডনের সেন্ট্রাল মসজিদ (রিজেন্ট পার্ক মসজিদ নামে পরিচিত) জুমার নামাজের পর আনিসুল হকের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। তার জানাজায় উপস্থিত ছিলেন লন্ডনের বাংলাদেশ হাইকমিশনের উচ্চপদস্থ কর্মকর্তাসহ বাংলাদেশি সব শ্রেণী-পেশার মানুষ।
বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ১০টা ২৩ মিনিটে লন্ডনের ওয়েলিংটন হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain