আজ শনিবার,২৯শে আগস্ট, ২০২৬ ইং, ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই রবিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat. >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat. >> লোডশেডিং এবং মূল্যবৃদ্ধির প্রতিবাদে মিছিল, বৈষম্যবিরোধী ৩ (তিন) ছাত্রনেতা আটক। bdnewstv24.com >> আমির হামজার গাড়িবহরে হামলায় জড়িতদের গ্রেপ্তার দাবি জামায়াতের সেক্রেটারি জেনারেলের bdnewstv24.com >> প্রতিবন্ধী কর্মীর স্ত্রীর সঙ্গে সম্পর্ক, দল থেকে বহিষ্কার জামায়াত নেতা । bdnewstv24.com >> মাদক নয়, ভবিষ্যৎ চাই কুমিল্লার কোটবাড়ী বিশ্বরোডে জোরালো মাদকবিরোধী মতবিনিময়। bdnewstv24.com >> নেশাগ্রস্ত পিতার হাতে খুন স্কুলছাত্রী নিরজানা, আদালতে মায়ের জবানবন্দি।  bdnewstv24.com >> খেলাধুলা তরুণদের শৃঙ্খলাবদ্ধ, দায়িত্ববান এবং দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলে : মোঃ উজ্জ্বল ফরাজী। bdnewstv24.com >> ছুটি না মেলায় ক্ষোভ, প্রধান শিক্ষককে মারধরের অভিযোগে সহকারী শিক্ষক, তদন্তে প্রশাসন। bdnewstv24.com     

ভূমিধসে চাপা, ৬০ ঘণ্টা পর জীবিত উদ্ধার

ডিসেম্বর ২৩, ২০১৫,১২:৩৬ অপরাহ্ণ

 
Spread the love

বিডি নিউজ টিভি ২৪ ডট কম:ডেস্ক: চীনের দক্ষিণাঞ্চলীয় শেনঝেন শহরে ভূমিধসে ধ্বংসস্তূপের নিচে ৬০ ঘণ্টা আটকে থাকার পর এক ব্যক্তিকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

গত রোববার সন্ধ্যায় শহরের একটি শিল্পপার্কে ওই ভূমিধস হয়। এতে ৩৩টি ভবন দেবে গেছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে।

উদ্ধারকারীরা মঙ্গলবার ধ্বংসস্তূপের নিচ থেকে প্রথম একটি লাশ উদ্ধার করতে সক্ষম হয়েছেন। এখনো প্রায় ৭০ জনের মত নিখোঁজ রয়েছেন।

তিয়ান জেমিং নামের ১৯ বছর বয়সী ব্যক্তিকে বুধবার স্থানীয় সময় ভোর ৪ টায় একটি ভবনের ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়েছে। ওই ব্যক্তি চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় চংকিং শহরের বাসিন্দা।

কর্তৃপক্ষ বুধবার এক বিবৃতিতে জানিয়েছে, উদ্ধার হওয়া যুবকের অবস্থা অত্যন্ত নাজুক। তাকে ভবনের ছাদের নিচে চাপা পড়া অবস্থায় উদ্ধার করা হয়েছে। উদ্ধারকারীরা প্রায় ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে তাকে জীবিত উদ্ধার করেছে।

তারা জানায়, তিয়ানকে উদ্ধারের সময় উদ্ধারকারীরা এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে। তবে মৃতের সংখ্যা এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয় নি।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain