ডিসেম্বর ১, ২০১৭,৭:৩৫ অপরাহ্ণ
বিডি নিউজ টিভি ২৪ ডট কমঃ মোঃ সোহাগ হোসেন: ঢাকা: রাজধানীর রমনায় ডিবি পুলিশ পরিচয় দেওয়া এক প্রতারককে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিবি) সিরিয়াস ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের একটি দল। তার নাম মো. রাইসুল ইসলাম হিমু ওরফে হিমেল।
বৃহস্পতিবার মধ্যরাতে মগবাজার চৌরাস্তা এলাকা থেকে তাকে গ্রেফতারকালে হ্যান্ডকাপ, ডিবির জ্যাকেট, কালো রংয়ের খেলনা পিস্তল ও ওয়াকিটকি সেট জব্দ করে পুলিশ।
ডিবি অর্গানাইজড ক্রাইম প্রিভেনশন টিমের সহকারী কমিশনার মো. নজরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে মগবাজার এলাকা থেকে ডিবির আভিযানিক কিছু সরঞ্জামসহ হিমেলকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে হিমেল জানিয়েছে, তাদের ৫/৬ জনের একটি টিম রয়েছে। ভুয়া ডিবি সেজে দীর্ঘদিন ধরে চক্রটি রাজধানীর বিভিন্ন এলাকায় সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে জোর করে টাকা আদায় করে আসছিলো। এছাড়া তারা ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজিসহ নানা অপকর্মেও জড়িত। হিমেলের অন্য সহযোগীদের গ্রেফতারে অভিযান চলছে বলেও নজরুল ইসলাম জানান।
Md. Riadul Islam (Afzal) Site Developed By: Md. Shohag Hossain