আজ শনিবার,২৯শে আগস্ট, ২০২৬ ইং, ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই রবিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat. >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat. >> লোডশেডিং এবং মূল্যবৃদ্ধির প্রতিবাদে মিছিল, বৈষম্যবিরোধী ৩ (তিন) ছাত্রনেতা আটক। bdnewstv24.com >> আমির হামজার গাড়িবহরে হামলায় জড়িতদের গ্রেপ্তার দাবি জামায়াতের সেক্রেটারি জেনারেলের bdnewstv24.com >> প্রতিবন্ধী কর্মীর স্ত্রীর সঙ্গে সম্পর্ক, দল থেকে বহিষ্কার জামায়াত নেতা । bdnewstv24.com >> মাদক নয়, ভবিষ্যৎ চাই কুমিল্লার কোটবাড়ী বিশ্বরোডে জোরালো মাদকবিরোধী মতবিনিময়। bdnewstv24.com >> নেশাগ্রস্ত পিতার হাতে খুন স্কুলছাত্রী নিরজানা, আদালতে মায়ের জবানবন্দি।  bdnewstv24.com >> খেলাধুলা তরুণদের শৃঙ্খলাবদ্ধ, দায়িত্ববান এবং দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলে : মোঃ উজ্জ্বল ফরাজী। bdnewstv24.com >> ছুটি না মেলায় ক্ষোভ, প্রধান শিক্ষককে মারধরের অভিযোগে সহকারী শিক্ষক, তদন্তে প্রশাসন। bdnewstv24.com     

দক্ষিণের মেয়র কাঁদলেন উত্তরের মেয়রের জন্য

ডিসেম্বর ১, ২০১৭,৭:৩৩ অপরাহ্ণ

 
Spread the love

বিডি নিউজ টিভি ২৪ ডট কমঃ মোঃ সোহাগ হোসেন:ঢাকা: ঢাকা উত্তরের মেয়র আনিসুল হকের মৃত্যুতে ‘বেদনাহত’ দক্ষিণের মেয়র সাঈদ খোকন শোক জানাতে গিয়ে কান্না ধরে রাখতে পারলেন না। আড়াই বছর আগে একসঙ্গেই ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়র হয়েছিলেন তারা। বয়োজ্যেষ্ঠ আনিসুলকে বড় ভাইয়ের মতো দেখতেন বলে জানালেন খোকন।
তিনি বলেছেন, প্রতিদিন সকালে কথা হত তাদের। ঢাকার উন্নয়নে দুজনে মিলে পরিকল্পনা গ্রহণ করতেন। একে অন্যের কাজ দেখে অনুপ্রাণিত হতেন।
তৈরি পোশাক ব্যবসায়ী আনিসুল হক রাজনীতিতে না জড়ালেও আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ২০১৫ সালের ২৮ এপ্রিলের নির্বাচনে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র হন। ক্ষমতাসীন দলের নেতা সাঈদ খোকনও ওই নির্বাচনেই ঢাকার অপর অংশের মেয়র হয়েছিলেন।
অবৈধ দখল উচ্ছেদসহ বিভিন্ন বিষয়ে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের সঙ্গে মতবিরোধে জড়িয়েছিলেন আনিসুল হক। ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের নেতাদের সঙ্গে সাঈদ খোকনের বিরোধের খবরও সংবাদমাধ্যমের শিরোনাম হয় বিভিন্ন সময়।
প্রায় চার মাস আগে সপরিবারে লন্ডন গিয়ে অসুস্থ হয়ে পড়া আনিসুল হক বৃহস্পতিবার মারা যান। পরদিন বিকালে গুলশানে নিজের বাসায় সাংবাদিকদের কাছে নিজের শোকাতুর অবস্থা তুলে ধরেন সাঈদ খোকন।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain