আজ বুধবার,১৪ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

সুন্দরবনে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ বনদস্যু বাহিনী প্রধান নিহত

ডিসেম্বর ২৩, ২০১৫,১২:৩৪ অপরাহ্ণ

 
Spread the love

বিডি নিউজ টিভি ২৪ ডট কম:মংলা: পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের পানিরঘাট এলাকায় র‌্যাব-৬ ও বনদস্যু নয়ন বাহিনীর মধ্যে বন্দুকযুদ্ধের ঘটনায় বাহিনী প্রধান ছগির ভান্ডারি নিহত হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে ৫টি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র ও ৭ রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে র‌্যাব।

বুধবার ভোরে এ ঘটনা ঘটে।

র‌্যাব-৬ এর অপারেশন অফিসার লে: কমান্ডার মাহফুজুর রহমান জানান, সুন্দরবনে দস্যু দমনে নিয়মিত অভিযানের অংশ হিসেবে র‌্যাব সদস্যরা বুধবার ভোরে পূর্ব সুন্দরবন এলাকায় টহলে নামে। টহলের এক পর্যায়ে সকাল সাড়ে ৭টার দিকে র‌্যাব সদস্যরা বনের শরণখোলা রেঞ্জের পানিরঘাট এলাকায় পৌঁছলে সেখানে পূর্ব থেকে অবস্থান নেয়া বনদস্যু নয়ন বাহিনী অভিযানকারীদের লক্ষ্য করে গুলি ছুড়ে। এ সময় আত্মরক্ষার্থে র‌্যাব সদস্যরাও পাল্টা গুলি চালালে উভয়ের মধ্যে প্রায় ১৫ মিনিট ধরে থেমে থেমে চলে বন্দুকযুদ্ধ। বন্দুকযুদ্ধের এক পর্যায়ে বাহিনী প্রধান ছগির গুলিবিদ্ধ হয়ে আহত হয়। পরে আহত ছগিরকে চিকিৎসার জন্য শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানিয়েছে র‌্যাব।

এ সময় ঘটনাস্থল থেকে ৫টি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র ও ৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain