ডিসেম্বর ২৩, ২০১৫,১২:৩১ অপরাহ্ণ
বিডি নিউজ টিভি ২৪ ডট কম:জামালপুর: জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার কুঠিরহাট এলাকায় দুর্বৃত্তদের গুলিতে আহত আওয়ামী লীগ কর্মী মোজাফফর হোসেন মোজা মারা গেছেন।
বুধবার সকাল ৬টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিল্লাল উদ্দিন বলেন, আমরা শুনেছি ওই ব্যক্তি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।
গত শুক্রবার সন্ধ্যায় সরিষাবাড়ীর ডোয়াইল ইউনিয়নের কুঠিরহাট এলাকায় একটি চায়ের দোকানে ঢুকে দুর্বৃত্তরা আবদুল হানিফ নামের এক আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা করে। এ ঘটনায় মোজাফফর হোসেন মোজা গুলিবিদ্ধ হন।
Md. Riadul Islam (Afzal) Site Developed By: Md. Shohag Hossain