আজ শনিবার,২৯শে আগস্ট, ২০২৬ ইং, ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই রবিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat. >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat. >> লোডশেডিং এবং মূল্যবৃদ্ধির প্রতিবাদে মিছিল, বৈষম্যবিরোধী ৩ (তিন) ছাত্রনেতা আটক। bdnewstv24.com >> আমির হামজার গাড়িবহরে হামলায় জড়িতদের গ্রেপ্তার দাবি জামায়াতের সেক্রেটারি জেনারেলের bdnewstv24.com >> প্রতিবন্ধী কর্মীর স্ত্রীর সঙ্গে সম্পর্ক, দল থেকে বহিষ্কার জামায়াত নেতা । bdnewstv24.com >> মাদক নয়, ভবিষ্যৎ চাই কুমিল্লার কোটবাড়ী বিশ্বরোডে জোরালো মাদকবিরোধী মতবিনিময়। bdnewstv24.com >> নেশাগ্রস্ত পিতার হাতে খুন স্কুলছাত্রী নিরজানা, আদালতে মায়ের জবানবন্দি।  bdnewstv24.com >> খেলাধুলা তরুণদের শৃঙ্খলাবদ্ধ, দায়িত্ববান এবং দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলে : মোঃ উজ্জ্বল ফরাজী। bdnewstv24.com >> ছুটি না মেলায় ক্ষোভ, প্রধান শিক্ষককে মারধরের অভিযোগে সহকারী শিক্ষক, তদন্তে প্রশাসন। bdnewstv24.com     

ফরিদপুরে ছাত্রীকে নৈশপ্রহরীর ধর্ষণের চেষ্টা

নভেম্বর ১৬, ২০১৭,৮:০০ অপরাহ্ণ

 
Spread the love

বিডি নিউজ টিভি ২৪ ডট কম: মোঃ সোহাগ হোসেন:ফরিদপুর: ফরিদপুরের মধুখালী উপজেলায় চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে (১০) ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে স্কুলের নৈশপ্রহরী শরিফুল শেখের (৩০) বিরুদ্ধে।

বৃহস্পতিবার ওই ছাত্রীর মা মধুখালী থানায় নৈশপ্রহরীর বিরুদ্ধে মামলা করেন।

ওই নৈশপ্রহরীর বিরুদ্ধে তদন্ত করে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লুৎফুন নাহার উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইসমাইল হোসেনকে নির্দেশ দিয়েছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে নৈশপ্রহরী শরিফুল ওই ছাত্রীকে কৌশলে বিদ্যালয়ের চিলেকোঠায় ডেকে নিয়ে তার মুখ চেপে ধরে ধর্ষণের চেষ্টা করেন। একপর্যায়ে ওই ছাত্রী চিৎকার দিলে শরিফুল তাকে ছেড়ে দিয়ে পালিয়ে যান। পরে ওই ছাত্রী বাড়িতে ফিরে মায়ের কাছে ঘটনাটি জানায়। পরে বৃহস্পতিবার দুপুরে তার মা থানায় মামলা করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লুৎফুন নাহার বলেন, ওই নৈশপ্রহরীর বিরুদ্ধে বিভাগীয় তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বৃহস্পতিবার নির্দেশ দেওয়া হয়েছে। সাত দিনের মধ্যে এ ব্যাপারে ব্যবস্থা নিতে বলা হয়েছে।

মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, আসামিকে গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হয়েছে।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain