আজ বৃহস্পতিবার,১৫ই অক্টোবর, ২০২৬ ইং, ৩০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

ঝালকাঠিতে দুই বিচারক নিহত হওয়ার ১২তম বার্ষিকী পালিত

নভেম্বর ১৫, ২০১৭,১২:২১ পূর্বাহ্ণ

 
Spread the love

 

মো রাজিব তালুকদার (০১৭৭৫৪০৩২৬৪) :সূর্যালোক নিউজ : শ্রদ্ধা ও ভালবাসায় ঝালকাঠিতে জেএমবি বোমা হামলায় দুই বিচারক নিহত হওয়ার ১২তম বার্ষিকী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালিত হয়েছে। এ উপলক্ষে বিচার বিভাগীয় কর্মকর্তা-কর্মচারীদের উদ্যোগে মঙ্গলবার (১৪ নভেম্বর’১৭) শহরে শোক র‌্যালি বের করা হয়। জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গন থেকে র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিনের পর র‌্যালিটি বোমা হামলার ঘটনাস্থলে গিয়ে শেষ হয়। এতে কালোব্যাজ ধারণ করে জেলা ও দায়রা জজ আদালত ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের বিচারকসহ বিচার বিভাগীয় কর্মকর্তা-কর্মচারী এবং সরকারি কর্মকর্তা ও আইনজীবীরা অংশ নেন। পরে বোমা হামলার ঘটনাস’লের স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করে নিহত দুই বিচারকের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। বিচারকদের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করেন জেলা ও দায়রা জজ মো. ইখতিয়ারুল ইসলাম মল্লিক। এ সময় অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ বজলুর রহমান, ভারপ্রাপ্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রুবাইয়া আমেনা, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ সাইদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাহাঙ্গীর আলমসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আইনজীবীরা জেলা আইনজীবী সমিতির সভাপতি আবদুল মান্নান রসুলের নেতৃত্বে শ্রদ্ধা জানান। এছাড়া আদালতের কর্মকর্তা-কর্মচারীরাও পুষ্পমাল্য অর্পণ করেন। পরে নিহত বিচারকদ্বয়ের বিদেহী আত্মার শান্তি কামনায় দোয়া-প্রার্থনা করা হয়।

বিএনপি-জামায়াত জোট সরকার আমলে ২০০৫ সালের ১৪ নভেম্বর জেএমবি জঙ্গিরা ঝালকাঠিতে নৃশংস বোমা হামলা চালায়। এতে ঝালকাঠিতে দুই বিচারক- সিনিয়র সহকারী জজ সোহেল আহমেদ ও জগন্নাথ পাঁড়ে নিহত হন। এর পর থেকে ১৪ নভেম্বর বিচারক হত্যা দিবস হিসেবে পালিত হয়ে আসছে। এই ঘটনায় আদালতের রায়ে জেএমবি প্রধান শায়খ আবদুর রহমান ও বাংলা ভাইসহ সাত শীর্ষ জঙ্গির ফাঁসি কার্যকর করা হয়।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain