নভেম্বর ১৪, ২০১৭,১১:৫৯ অপরাহ্ণ
মিজানুর রহমান:ভোলা প্রতিনিধি॥ বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগ থেকে কোন ভাড়াটিয়াকে নমিনেশন দেয়া হবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কখনই কাউয়াদের গ্রহন করবেন না। ভাড়াটিয়া ও কাউয়াদের একমাত্র অস্ত্র হচ্ছে ফেইসবুক, তাদের কোন ভদ্রতা নেই।
শুক্রবার বিকালে ভোলার বোরহানউদ্দিনে উপজেলা আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত জনসভায় প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, বিএনপি অনেক বড় বড় কথা বলতে চায়, তারা নাকি গনঅভ্যুত্থান করবে, কিন্তু তাদের সেই জনসমর্থন নেই। ২০১৪ সালে নির্বাচনে না গিয়ে বিএনপি ভুল করেছে সেটা তারা স্বীকার করে।
মন্ত্রী আরো বলেন, বর্তমান সরকারে অধীনেই আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং ওই নির্বাচনে আওয়ামী লীগই বিজয়ী হবে।
দেশের মধ্যে ভোলায় সবচেয়ে উজ্জল সম্ভাবনা জেলা হিসাবে উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেছেন, ইতমধ্যে ৭০০ বিলিয়ন কিউবিট ঘনপুট গ্যাস পাওয়া গেছে আরো একটি গ্যাসে কুপ খনন করা হবে।
উপজেলা আওয়ালীগের সভাপতি জসিম উদ্দিন হায়দারের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল, পৌর মেয়র রফিকুল ইসলাম প্রমুখ।
Md. Riadul Islam (Afzal) Site Developed By: Md. Shohag Hossain