আজ বুধবার,১৪ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

ভোলায় একই সঙ্গে আপন দুই বোনকে ধর্ষণের অভিযোগে,৩ দিনেও গ্রেপ্তার হয়নি ধর্ষক৩ দিনেও গ্রেপ্তার হয়নি ধর্ষক

নভেম্বর ১৪, ২০১৭,১১:৪৬ অপরাহ্ণ

 
Spread the love

ভোলা প্রতিনিধি:ভোলায় একই সঙ্গে আপন দুই বোনকে ধর্ষণের অভিযোগে মামলা করার তিন দিনেও আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। ঘটনাটি ঘটেছে সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের বুড়ি মসজিদ এলাকার বাইশ কাঁঠালি গ্রামে। অভিযোগ রয়েছে, ভিকটিম পরিবারকে হয়রানি করতে উল্টো মিথ্যা মামলা দেয়ার জন্য পাঁয়তারা চালাচ্ছে অভিযুক্তরা। বর্তমানে ওই দুই শিশু ভোলা সদর হাসপাতালে ভর্তি রয়েছে।
স্থানীয় সূত্র ও নির্যাতিত শিশুদের মা জানান, মায়ের সঙ্গে গত এক মাস আগে ইলিশা থেকে ভোলা বুড়ি মসজিদ এলাকার বাইশ কাঁঠালি গ্রামে নানা বাড়িতে বেড়াতে আসে দুই বোন। একজনের বয়স ৮ বছর ও অপর জনের বয়স ৫ বছর। গত ৮ই নভেম্বর বিকালে ওই দুই শিশুকে তাদের মা ঘরের বাইরে রোদে শুকাতে দেয়া কাপড় আনতে পাঠায়।

তারা বাইরে কাপড় আনতে গেলে এলাকার লম্পট লোকমান (৩০) তাদের ডেকে পাশের বাড়ির পেছনে নিয়ে যায়। এ সময় তাদেরকে একটি ঘরে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। তাদের চিৎকারে পাশের ঘরের লোকজন চলে আসলে লম্পট লোকমান পালিয়ে যায়। পরে শিশুরা কাঁদতে কাঁদতে বাসায় গিয়ে তাদের মায়ের কাছে পুরো ঘটনা বলে। এরপর লোকমানের মায়ের অনুরোধে ও ইজ্জতের দিকে তাকিয়ে বিষয়টি দুই দিন গোপন রেখেছে শিশুদের পরিবার।
এ ঘটনার পর বিষয়টি এলাকায় জানাজানি হলে প্রথমে স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করা হয়। এলাকার জনৈক ফিরোজ ৩০ হাজার টাকা ধর্ষক পক্ষের কাছ থেকে নিয়ে নির্যাতনের শিকার শিশুদের বাবা-মাকে মাত্র ২ হাজার টাকা দেয়। কিন্তু ওই শিশুর মা-বাবা টাকা গ্রহণ করেনি। পরবর্তীতে ওই শিশু দুটির বিভিন্ন সমস্যা দেখা দিলে গত ১০ই নভেম্বর ভোলা সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে। এ ঘটনায় নির্যাতিত শিশুর মা বাদী হয়ে ভোলা থানায় ১১ই নভেম্বর লম্পট লোকমানসহ ৩ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। কিন্তু পুলিশ এ ঘটনায় সোমবার  পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি। ভোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর খায়রুল কবির জানান, দুই শিশুকে ধর্ষণের ঘটনায় ভোলা থানায় একটি মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের ব্যাপারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

 

মো রাজিব তালুকদার জেলা প্রতিনিদি (ঝালকাঠী)

01775403264

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain