আজ বুধবার,১৪ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

মঠবাড়িয়ায় প্রশাসনের হস্তক্ষেপে রোববার রাতে বাল্যবিয়ে থেকে রক্ষা পেলো লিমা আক্তার ও লাবনী

নভেম্বর ১৪, ২০১৭,১১:৪৩ অপরাহ্ণ

 
Spread the love

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি:মঠবাড়িয়ায় প্রশাসনের হস্তক্ষেপে রোববার রাতে বাল্যবিয়ে থেকে রক্ষা পেলো লিমা আক্তার ও লাবনী আক্তার নামের দুই স্কুলছাত্রী।
লীমা চলতি জেএসসি পরীক্ষার্থী ও লাবনী পঞ্চম শ্রেণির ছাত্রী। উপজেলা নির্বাহী কর্মকর্তা জিএম সরফরাজের হস্তক্ষেপে ওই দুই স্কুলছাত্রীর বিয়ে বন্ধ করে উভয় পরিবার বাল্যবিয়ে না দিতে লিখিত অঙ্গীকারনামা আদায় করেন।
জানা গেছে, উপজেলার দধিভাঙ্গা গ্রামের মালয়েশিয়া প্রবাসী জামাল হোসেনের কন্যা জেএসসি পরীক্ষার্থী লিমা আক্তারের সঙ্গে পার্শ্ববর্তী বরগুনার বামনা উপজেলার মাহবুবুর রহমানের ছেলে ইসমাইল হোসেনের পারিবারিক সম্মতিতে বিয়ে ঠিক হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে বরপক্ষ ও বিয়ের কাজি পালিয়ে যায়। এতে জেএসসি পরীক্ষার্থী লিমা আক্তারের বাল্যবিয়ে পণ্ড হয়ে যায়।
অপরদিকে মঠবাড়িয়া পৌরসভার সবুজনগর মহল্লার বাসিন্দা লাল মিয়ার কন্যা পঞ্চম শ্রেণির ছাত্রী লাবনী আক্তারের সঙ্গে উপজেলার গুদিঘাটা গ্রামের মো. রাজু মিয়ার সঙ্গে বিয়ের কথাবার্তা চলছিল। বর ও কনের পরিবারের সম্মতিতে রোববার রাতে লাবনীকে দেখতে বরপক্ষ কনের বাড়িতে আসে। বিষয়টি জানাজানি হলে স্থানীয় সাংবাদিকরা বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করলে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠালে পঞ্চম শ্রেণির ওই ছাত্রীও বাল্যবিয়ে থেকে রক্ষা পায়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জিএম সরফরাজ বলেন, দুই স্কুলছাত্রীর বাল্যবিয়ের আয়োজনের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে বন্ধ করে দেয়া হয়েছে। সেইসঙ্গে ওই দুই পরিবার যাতে আর বাল্যবিয়ের আয়োজন না করতে পারে তার জন্য লিখিত অঙ্গীকারনামা নেয়া হয়েছে।।

 

মো রাজিব তালুকদার জেলা প্রতিনিদি (ঝালকাঠী)

01775403264

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain