নভেম্বর ১৪, ২০১৭,১১:৩৯ অপরাহ্ণ
অনলাইন ডেস্ক :দুই নাবালিকাকে ধর্ষণের দায়ে রাম রহিমকে কারাদণ্ডের আদেশ দেয় ভারতের আদালত। ২০ বছরের কারাদণ্ডের সঙ্গে তাকে জরিমানাও করা হয়।
জেল জীবনে তার কেমন পরিচর্যা চলছে? তা নিয়ে অনেকের আগ্রহ তুঙ্গে। সম্প্রতি সামনে এসেছে সেই তথ্য!
কলকাতা টুয়েন্টিফোর’র প্রতিবেদনে বলা হয়, জামিনে ছাড়া পেয়ে সম্প্রতি জেলের বাইরে এসেছে রাহুল জৈন নামের এক ব্যক্তি। সে জানিয়েছে, জেলে বিশেষ পরিচর্যা পায় ধর্ষণ রাম রহিম। জৈন আরো জানিয়েছে, কর্তৃপক্ষ বলছে রাম রহিম একই জেলে আছে। কিন্তু কেউ কোনদিন তাকে দেখেনি। যেখানে বাবা থাকত, সেখানে কারো যাওয়ার অনুমতি ছিল না। যখন রাম রহিম সেল থেকে বের হতো, তখন বাকি সবাইকে তালাবন্ধ করে দেওয়া হতো।
শুধু তাই নয়! জৈন আরো একটি অভিযোগ তুলেছে, রাম রহিমকে যখন জেলে নিয়ে আসা হল, তখন অন্য কয়েদিদের সাধারণ জিনিস থেকেও বঞ্চিত করা হয়েছিল। যখন থেকে সে এসেছে, অনেকের অনেক সমস্যা শুরু হয়।
আগে আমরা শান্তিতে ঘুরে ফিরে বেড়াতে পারতাম। কিন্তু পরে সেটি পাল্টে যায়। আমাদের সাধারণ চাহিদা, যেমন জামাকাপড়, জুতা, এগুলোও আসা বন্ধ হয়ে গিয়েছিল। জেল কর্তৃপক্ষ বলছিল, জেলে রাম রহিম কাজ করছেন। কিন্তু কোনদিন কেউ তাকে কাজ করতে দেখেনি-এমনটাই অভিযোগ রাহুল জৈনের।
Md. Riadul Islam (Afzal) Site Developed By: Md. Shohag Hossain