আজ শনিবার,২৯শে আগস্ট, ২০২৬ ইং, ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই রবিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat. >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat. >> লোডশেডিং এবং মূল্যবৃদ্ধির প্রতিবাদে মিছিল, বৈষম্যবিরোধী ৩ (তিন) ছাত্রনেতা আটক। bdnewstv24.com >> আমির হামজার গাড়িবহরে হামলায় জড়িতদের গ্রেপ্তার দাবি জামায়াতের সেক্রেটারি জেনারেলের bdnewstv24.com >> প্রতিবন্ধী কর্মীর স্ত্রীর সঙ্গে সম্পর্ক, দল থেকে বহিষ্কার জামায়াত নেতা । bdnewstv24.com >> মাদক নয়, ভবিষ্যৎ চাই কুমিল্লার কোটবাড়ী বিশ্বরোডে জোরালো মাদকবিরোধী মতবিনিময়। bdnewstv24.com >> নেশাগ্রস্ত পিতার হাতে খুন স্কুলছাত্রী নিরজানা, আদালতে মায়ের জবানবন্দি।  bdnewstv24.com >> খেলাধুলা তরুণদের শৃঙ্খলাবদ্ধ, দায়িত্ববান এবং দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলে : মোঃ উজ্জ্বল ফরাজী। bdnewstv24.com >> ছুটি না মেলায় ক্ষোভ, প্রধান শিক্ষককে মারধরের অভিযোগে সহকারী শিক্ষক, তদন্তে প্রশাসন। bdnewstv24.com     

সেনাবাহিনী কেন বিচারিক ক্ষমতা পাবে, প্রশ্ন তোফায়েলের

নভেম্বর ১৩, ২০১৭,৭:০৪ অপরাহ্ণ

 
Spread the love

বিডি নিউজ টিভি ২৪.কম: মোঃ সোহাগ হোসেন: ঢাকা : বাণিজ্যমন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, নির্বাচনের সময় সেনাবাহিনী কেন বিচারিক ক্ষমতা পাবে। ভোটের সময় সেনাবাহিনী কেবল অন্যান্য বাহিনীকে সহায়তা করবে।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দাবির বিষয়ে সরকারের মনোভাব জানতে চাইলে বাণিজ্যমন্ত্রী আজ সোমবার সচিবালয়ে সাংবাদিকদের কাছে এ কথা বলেন।
ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট নেওয়ার বিষয়ে দলের অবস্থান ব্যাখ্যা করেন তিনি। তিনি বলেন, ইভিএম নিয়ে আওয়ামী লীগ নির্বাচন কমিশনে (ইসি) দলীয় অবস্থান জানিয়েছে। এখন নির্বাচন কমিশন চাইলে ভোটে ইভিএম ব্যবহার করবে, না চাইলে নেই। এটা ইসির সিদ্ধান্তের ব্যাপার।

বাণিজ্যমন্ত্রী বলেন, ২০০১ সালের নির্বাচনে সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা দিয়ে মোতায়েন করা হয়েছিল। এতে বিএনপি লাভবান হয়েছিল। কিন্তু আওয়ামী লীগ নেতা কর্মীরা তখন ভোটের সময় ছিলেন বাগানে। তিনি বলেন, ‘সেনাবাহিনী ভোটের সময় সিভিলদের সহায়তা করবেন। তাদের কেন বিচারিক ক্ষমতা দিতে হবে?’

আওয়ামী লীগের এই নেতা বলেন, ২০১৪ সালে নির্বাচনে অংশ না নিয়ে বিএনপি ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে দলটির কোনো লাভ হয়নি। বর্তমান প্রধানমন্ত্রী ক্ষমতায় থাকা অবস্থায় নির্বাচন সুষ্ঠু হবে না বিএনপি চেয়ারপারসনের এমন বক্তব্যকে অপ্রত্যাশিত বলে মন্তব্য করেন তিনি। গত নির্বাচনে আওয়ামী লীগ কোনো কারচুপি করেনি।

গতকাল রোববার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এক সমাবেশে বিএনপি চেয়ারপারসন বলেছেন, শেখ হাসিনার অধীনে নিরপেক্ষ নির্বাচন হবে না। তিনি নির্বাচনে বিচারিক ক্ষমতা দিয়ে সেনা মোতায়েন করার দাবি ও ইভিএম ব্যবহার না করার দাবি জানান।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain