নভেম্বর ১২, ২০১৭,৩:৫২ অপরাহ্ণ
মোঃ রাজিব তালুকদার:ঝালকাঠিতে বিকাল ৫ টায় পৌর শিশুপার্কের মাঠে যুবলীগের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শিল্পমন্ত্রী বলেন জাতীর জনক বঙ্গবন্ধু বলেছিলেন, সোনার বাংলার সোনার মানুষ যুবলীগ। উক্ত সভায় জেলা যুবলীগের আহ্বায়ক, মো.লিয়াকত আলী খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এমপি। উক্ত সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান সরদার মো. শাহ আলম, সাধারন সম্পাদক খান সাইফুল্লাহ পনির, জেলা যুবলীগের যুগ্ন-আহ্বায়ক ও পৌর কাউন্সিলর, মো.রেজাউল করিম জাকির। এ সভায় উপস্থিত ছিলেন পিপি আব্দুল মান্নান রসুল, সদর উপজেলা চেয়ারম্যান মো. সুলতান হোসেন খান, সাংগঠনিক সম্পাদক বাবু তরুন কর্মকার, জেলা মহিলালীগের আহ্বায়ক হোসনে আরা মান্নান এছাড়াও যুবলীগের জেলার সকল উপজেলার ও ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Md. Riadul Islam (Afzal) Site Developed By: Md. Shohag Hossain