নভেম্বর ১২, ২০১৭,৩:৫১ অপরাহ্ণ
মোঃ রাজিব তালুকদার:ঝালকাঠিতে মোহনা টেলিভিশনের ৮ ম প্রতিষ্ঠা বাষির্কী উদযাপন হয়েছে । এ উপলক্ষে শনিবার সকালে শহরের টাউন হলস্থ টেলিভিশন সাংবাদিক সমিতির কার্যালয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয় । ঝালকাঠী প্রতিনিধি রুহুল আমিন রুবেলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. হামিদুল হক। এ সময় উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর হাফিজ আল মাহমুদ,পৌর যুবলীগ সভাপতি আ. হক খলিফা, যুবলীগ নেতা ছবির হোসেন, যমুনা টেলিভিশনের ঝালকাঠি প্রতিনিধি, জেষ্ঠ্য সাংবাদিক দুলাল সাহা, স্থানীয় দৈনিক দূরযাত্রার সম্পাদক ও চ্যানেল টুয়েন্টিফোর এর প্রতিনিধি জিয়াউল হাসান পলাশ, দৈনিক পজেটিভ নিউজের সম্পাদক আমিনুল ইসলাম লিটন, একুশে টেলিভিশনের জেলা প্রতিনিধি আজমীর হোসেন তালুকদার, আর টিভির প্রতিনিধি জহিরুল ইসলাম জলিল, বিজয় টেলিভিশিনের শফিউল আজম টুটুল,নিউজ টুয়েন্টিফোর প্রতিনিধি, এস এম রেজাউল করিম, প্রথম আলোর প্রতিনিধি মাহমুদুর রহমান পারভেজ, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম জেলা শাখার সহ-সম্পাদক, সাংবািদক এইচ এম বাদল, আমাদের অর্থনিতীর এস এম রাজ্জাক পিন্টু, আমার সংবাদ প্রতিনিধি রাজু খান,মোহনা কাঠালিয়া প্রতিনিধি মাসুম বিল্লাহ, বরিশাল সময় এর খাইরুল ইসলামসহ বিভিন্ন গনমাধ্যমের সংবাদকর্মী ও সম্পাদকমন্ডলী। আলোচনা সভা শেষে র্যালী বেড় করা হয়।
Md. Riadul Islam (Afzal) Site Developed By: Md. Shohag Hossain