নভেম্বর ৯, ২০১৭,৫:১৩ অপরাহ্ণ
মোঃ রাজিব তালুকদার:ঝালকাঠির কাঠালিয়া উপজেলা পরিষদ মাঠে কারীমিয়া সাখাওয়াতিয়া মাদ্রাসার ৫ দিন ব্যাপী ৯ তম তাফসীরুল কুরআন মাহফিল ও হালকায়ে জিকির বৃহস্পতিবার শুরু হয়ে সোমবার আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হবে। কারীমিয়া সাখাওয়াতিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক ইঞ্জিনিয়ার মাওলানা আহছান উল্লাহ খানের সভাপতিত্বে আজ বৃহস্পতিবার প্রথম দিন ওয়াজ নছিয়াত করবেন, আল্লামা নূরুল হুদা ফয়েজী পীর সাহেব কারীমপুর, হযরত মাওলানা মুফতি ইমরান হুসাইন নেছারী মুফাচ্ছিরে কুরআন ঢাকা। ২য় দিন, হযরত মাওলানা মোঃ সাইফুল ইসলাম মুফাচ্ছিরে কুরআন বাগেরহাট, হযরত মাওলানা গাজী মোঃ জাফর ইমাম প্রধান মুফাচ্ছির চরমোনাই মাদ্রাসা। ৩য় দিন, হযরত মাওলানা মোঃ আব্দুল কুদ্দুস মুফাচ্ছিরে কুরআন ঢাকা, হযরত মাওলানা মোঃ আবু সুফিয়ান মুফাচ্ছিরে কুরআন ঢাকা। ৪র্থ দিন, হযরতমাওলানা মোঃ আব্দুল হাই নেছারী মুফাচ্ছিরে কুরআন বেতাগী, হযরত মাওলানা মোঃ আবু সুফিয়ান মুফাচ্ছিরে কুরআন ঢাকা। ৫ম দিন, প্রধান অতিথি নায়েবে আমীরুল মুজাহিদীন, শাইখুল হাদীস, আল্লামা মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম পীরে কামেল চরমোনাই ও হযরত মাওলানা হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটা হুজুর। সার্বিক তত্ত্বাবধানে বাংলাদেশ মুজাহিদ কমিটি কাঠালিয়া উপজেলা।
Md. Riadul Islam (Afzal) Site Developed By: Md. Shohag Hossain