নভেম্বর ৮, ২০১৭,৮:২০ অপরাহ্ণ
“টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনে দক্ষতা” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে গণপ্রকৌশল দিবস ও আইডিইবি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে পিরোজপুরে আনন্দ র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে পুরাতন ডিসি অফিস্ত সংগঠনের অস্থায়ী কার্যালয় থেকে র্যালী শুরু হয়ে শহর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌরসভার সম্মুখে গিয়ে শেষ হয়। পরে সমাবেশে বক্তব্য রাখেন আইডিইবি’র জেলা সভাপতি এম,এ রব্বানী ফিরোজ, সাধারন সম্পাদক গাজী নজরুল ইসলাম। র্যালীতে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মোস্তাফিজুর রহমান, সরকারী ও বেসরকারী এবং পেশাজীবী ব্যক্তিদবর্গ , আইডিইবি’র সদস্যরা
এবং স্থানীয় ভকেশনাল এর শিক্ষার্থীরা অংশ নেন।
Md. Riadul Islam (Afzal) Site Developed By: Md. Shohag Hossain