আজ বুধবার,১৪ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

ঢাকা ১৯ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা

অক্টোবর ২৬, ২০১৭,৯:৩৫ অপরাহ্ণ

 
Spread the love

পুঁজিবাজারে তালিকাভুক্ত ১৯ কোম্পানি ৩০ জুন,২০১৭ সমাপ্ত অর্থবছরের জন্য আজ ডিভিডেন্ড ঘোষণা করেছে। নিম্নে কোম্পানিগুলোর চিত্র তুলে ধরা হলো:

বারাকা পাওয়ার

বারাকা পাওয়ার ৩০ জুন, ২০১৭ সমাপ্ত অর্থবছরের জন্য ৫ শতাংশ ক্যাশ ও ১৫ শতাংশ স্টকসহ মোট ২০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এ সময় কোম্পানির প্রতি আয় (ইপিএস) হয়েছে ২.৬৩ টাকা। এছাড়া শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ২০.১২ টাকা এবং শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ৩.৫২ টাকা।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৪ ডিসেম্বর বলো সাড়ে ১২টায় হোটেল স্টার প্যাসেফিক, সিলেটে অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড ডেট ২১ নভেম্বর নির্ধারণ করা হয়েছে।

এএমসিএল প্রাণ

এএমসিএল প্রাণ লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ৩২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এ সময় কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬.৮৭ টাকা। একই সময়ে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ৭১.৭২ টাকা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) হবে আগামী ১৪ ডিসেম্বর। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৬ নভেম্বর।

ইউনিক হোটেল এন্ড রিসোর্ট

ইউনিক হোটেল এন্ড রিসোর্ট ৩০ জুন, ২০১৭ সমাপ্ত অর্থবছরের জন্য ২০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আজ অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

জানা যায়, কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৮০ টাকা। এছাড়া শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৮৮.৮২ টাকা এবং শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ৪.১৩ টাকা।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩০ ডিসেম্বর সকাল সাড়ে ১০টায় গুলশান ক্লাবে অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড ডেট ৩০ নভেম্বর নির্ধারণ করা হয়েছে।

দেশবন্ধু পলিমার লিমিটেড

পুঁজিবাজারে তালিকাভুক্ত দেশবন্ধু পলিমার লিমিটেড ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৩৭ টাকা। কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) হবে আগামী ২১ ডিসেম্বর। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২১ নভেম্বর।

ড্রাগন সোয়েটার

ড্রাগন সোয়েটার ৩০ জুন, ২০১৭ সমাপ্ত অর্থবছরের জন্য ১৫ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। আজ অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

জানা যায়, কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.২৭ টাকা। এছাড়া শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১৫.৯৪ টাকা এবং শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ০.৪৩ টাকা।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩০ নভেম্বর সকাল ১১টায় ইমপেরিয়াল কনভেনশন সেন্টার, মালিবাগে অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড ডেট ১৫ নভেম্বর নির্ধারণ করা হয়েছে।

ফরচুন শু’জ লিমিটেড

ফরচুন শুজ ৩০ জুন, ২০১৭ সমাপ্ত অর্থবছরের জন্য ১২ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। আজ অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

জানা যায়, কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২.০৩ টাকা। এছাড়া শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১৫.২৪ টাকা এবং শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ০.৫১ টাকা।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৪ ডিসেম্বর সকাল ১১টায় বরিশাল ক্লাবে অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড ডেট ১৬ নভেম্বর নির্ধারণ করা হয়েছে।

অলিম্পিক ইন্ডাষ্ট্রিজ লিমিটেড

অলিম্পিক ইন্ডাষ্ট্রিজ লিমিটেড ৩০ জুন, ২০১৭ সমাপ্ত অর্থবছরের জন্য ৪৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। জানা যায়, কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৮.২২ টাকা। শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ২৭.০৭ টাকা। এছাড়া শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ৪.৯৪ টাকা।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৪ ডিসেম্বর সকাল সাড়ে ১০টায় কোম্পানির ফ্যাক্টরী প্রাঙ্গন,কাঁচপুর,ঢাকায় অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড ডেট ২৩ নভেম্বর নির্ধারণ করা হয়েছে।

উল্লেখ্য, কোম্পানিটি কিছু স্পেশাল রেজুলেশন শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য একই দিনে একই স্থানে সকাল ১০টায় বিশেষ সাধারণ সভা (ইজিএম) করবে।

গ্লোবাল হেভি কেমিক্যাল লিমিটেড

গ্লোবাল হেভি কেমিক্যাল লিমিটেড ৩০ জুন, ২০১৭ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আজ অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

জানা যায়, কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.০৮ টাকা। এছাড়া শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৫৩.৮২ টাকা এবং শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ২.১৪ টাকা।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২১ ডিসেম্বর সকাল ১১টায় আইডিইবি, কাকরাইল, ঢাকায় অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড ডেট ২২ নভেম্বর নির্ধারণ করা হয়েছে।

মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড

মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড ৩০ জুন, ২০১৭ সমাপ্ত অর্থবছরের জন্য ৫ শতাংশ ক্যাশ ও ৫ শতাংশ স্টকসহ মোট ১০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আজ অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

জানা যায়, কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.১১ টাকা। এছাড়া শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৯৪.৩২ টাকা এবং শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ৫.৮৪ টাকা।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৮ ডিসেম্বর সকাল সাড়ে ১০টায় ইসলামপুর, ধামরাই অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড ডেট ১৬ নভেম্বর নির্ধারণ করা হয়েছে।

মুন্নু জুট স্টাফলার্স লিমিটেড

মুন্নু জুট স্টাফলার্স লিমিটেড ৩০ জুন, ২০১৭ সমাপ্ত অর্থবছরের জন্য ১৫ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। আজ অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

জানা যায়, কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৫৭ টাকা। এছাড়া শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৫২.২৫ টাকা এবং শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ৯৬.১৬ টাকা (নেগেটিভ)।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৮ ডিসেম্বর সকাল ১০টায় ইসলামপুর, ধামরাইল, ঢাকায় অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড ডেট ১৬ নভেম্বর নির্ধারণ করা হয়েছে।

মিরাকল ইন্ডাষ্ট্রিজ লিমিটেড

মিরাকল ইন্ডাষ্ট্রিজ লিমিটেড ৩০ জুন, ২০১৭ সমাপ্ত অর্থবছরের জন্য ৭ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। আজ অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

জানা যায়, কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.২৫ টাকা। শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৪৩.৫৬ টাকা। এছাড়া শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ০.৭৩ টাকা।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৯ ডিসেম্বর বেলা আড়াইটায় কোম্পানির ফ্যাক্টরী প্রাঙ্গন,শ্রীপুর,গাজীপুরে অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড ডেট ১৬ নভেম্বর নির্ধারণ করা হয়েছে।

অলিম্পিক এক্সেসরিজ

অলিম্পিক এক্সেসরিজ ৩০ জুন, ২০১৭ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। আজ অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

জানা যায়, কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.২৭ টাকা। এছাড়া শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১৬.১৮ টাকা এবং শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ১.২০ টাকা।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৭ ডিসেম্বর সকাল সাড়ে ১০টায় আইইবি, রমনায় অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড ডেট ১৯ নভেম্বর নির্ধারণ করা হয়েছে।

এছাড়া কোম্পানিটি অনুমোদিত মূলধন ১৫০ কোটি টাকা থেকে ২৫০ কোটি টাকা করার সিদ্ধান্ত নিয়েছে। এর জন্য আগামী ২৭ ডিসেম্বর আইইবি, রমনায় বিশেষ সাধারণ সভা (ইজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ হয়েছে ১৯ নভেম্বর।

ফার কেমিক্যাল

ফার কেমিক্যাল ৩০ জুন, ২০১৭ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। আজ অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

জানা যায়, কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৭৯ টাকা। এছাড়া শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১৫.২৪ টাকা এবং শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ১.৯৬ টাকা।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২০ ডিসেম্বর বেলা ১২টায় কুমিল্লায় অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড ডেট ১৬ নভেম্বর নির্ধারণ করা হয়েছে।

সেন্ট্রাল ফার্মাসিটিক্যাল লিমিটেড

সেন্ট্রাল ফার্মাসিটিক্যাল লিমিটেডের পরিচালনা পর্ষদ ৩০ জুন, ২০১৭ সমাপ্ত হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। আজ অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.০৫ টাকা। একই সময়ে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১৬.৭৮ টাকা ও শেয়ার প্রতি কার্যকরি নগদ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ০.১৯ টাকা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৭ ডিসেম্বর সকাল সাড়ে ১১টায় হল গুলশান ক্লাব, ঢাকায় অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৩০ নভেম্বর।

ড্যাফোডিল কম্পিউটার্স লিমিটেড

পুঁজিবাজারে তালিকাভুক্ত ড্যাফোডিল কম্পিউটার্স লিমিটেড ১৮ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এ সময় কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২.১৭ টাকা। কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১৩.১৯ টাকা। কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) হবে আগামী ২১ ডিসেম্বর। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৬ নভেম্বর।

আজিজ পাইপস

আজিজ পাইপস লিমিটেড ৩০ জুন, ২০১৭ সমাপ্ত অর্থবছরের জন্য ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। এ সময় শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৫৭ টাকা। এছাড়া শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৫৩.৭১ টাকা (নেগেটিভ) এবং শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ৯.৪৪ টাকা।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৪ ডিসেম্বর সকাল ১০টায় আইডিবি ভবন, কাকরাইল, ঢাকায় অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড ডেট ২৩ নভেম্বর নির্ধারণ করা হয়েছে।

নূরানী ডাইং

নূরানী ডাইং ৩০ জুন, ২০১৭ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। আজ অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

জানা যায়, কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.১৫ টাকা। এছাড়া শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১২.৭৬ টাকা এবং শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ৩.০৪ টাকা।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৪ ডিসেম্বর সকাল ১০টায় পেনিনসুলায় চট্টগ্রাম অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড ডেট ১৬ নভেম্বর নির্ধারণ করা হয়েছে।

একটিভ ফাইন কেমিক্যালস লিমিটেড

পুঁজিবাজারে তালিকাভুক্ত একটিভ ফাইন কেমিক্যাল ৩০ জুন, ২০১৭ সমাপ্ত অর্থবছরের জন্য ২৫ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। এ সময় শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩.৪৬ টাকা। এছাড়া শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ২৪.৪৫ টাকা এবং শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ৫.৫৩ টাকা।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৪ ডিসেম্বর সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড ডেট ১৬ নভেম্বর নির্ধারণ করা হয়েছে।

এএফসি এগ্রো বায়োটেক লিমিটেড

এফসি এগ্রো বায়োটিক লিমিটেড ৩০ জুন, ২০১৭ সমাপ্ত অর্থবছরের জন্য ২০ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। এ সময় শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩.৪৯ টাকা। এছাড়া শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১৭.৪৭ টাকা এবং শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ৫.৬৬ টাকা।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৪ ডিসেম্বর সকাল ১১টায় অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড ডেট ১৬ নভেম্বর নির্ধারণ করা হয়েছে। এজিএম ভেন্যু পরে জানানো হবে।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain