অক্টোবর ২৬, ২০১৭,৯:৩০ অপরাহ্ণ
আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ সারাদেশে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
পাশাপাশি, সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে বলে বৃহস্পতিবার বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
আবহাওয়া চিত্রের সংক্ষিপ্তসারে বলা হয়, মৌসুমি লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
সংবাদ বিজ্ঞাপ্তিতে আরো বলা হয়, বৃহস্পতিবার সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৮ শতাংশ।
Md. Riadul Islam (Afzal) Site Developed By: Md. Shohag Hossain