অক্টোবর ২৫, ২০১৭,৯:২১ অপরাহ্ণ
প্রতিবছর ১৮ই ডিসেম্বর দিনটিকে সুপ্রিম কোর্ট দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত নিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন। তবে এবছর ১৮ ডিসেম্বর সুপ্রিম কোর্টে শীতকালীন ছুটি থাকায় ২০১৮ সালের ২রা জানুয়ারি দিবসটি পালন করা হবে। আজ বুধবার ফুল কোর্ট সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন হাইকোর্ট বিভাগের বিশেষ কর্মকর্তা ব্যারিস্টার সাইফুর রহমান। বুধবার বিকালে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞার নেতৃত্বে ফুল কোর্ট সভার কার্যক্রম শুরু হয়।
Md. Riadul Islam (Afzal) Site Developed By: Md. Shohag Hossain